রাজনীতি

এম এ হকের মৃত্যুতে তারেক রহমান ও ফখরুলের শোক

  • 2:54 pm - July 03, 2020
এম এ হকের মৃত্যুতে তারেক রহমান ও ফখরুলের শোক

ঢাকা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সিলেট জেলা ও মহানগর বিএনপি’র সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী এম এ হকের মৃত্যুতে গভীর শোক ও দূঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৩ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক শোক বার্তায় তারা এ শোক ও দু:খ প্রকাশ করেন।

শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‌‘মরহুম এম এ হক সাহেব ছিলেন সিলেট বিভাগে একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। ব্যক্তিজীবনে একজন আদর্শবাদী মানুষ হিসেবে তিনি কখনোই নীতি ও আদর্শ থেকে বিচ্যুৎ হননি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণকে বুকে ধারণ করে বিএনপি’র জন্মলগ্ন থেকে দলকে গতিশীল ও শক্তিশালী করার জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। সিলেট জেলা ও মহানগর বিএনপি’র সাবেক সভাপতি মরহুম এম এম হককে দলের সর্বস্তরের নেতাকর্মীরা অভিভাবক হিসেবে মান্য করতেন।’

তিনি বলেন, ‘বিদ্যমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে মরহুম এম এ হকের মতো একজন উদার ও সজ্জন নেতার অনুপস্থিতি সিলেট বিএনপি’র জন্য এক বড় ধরণের ক্ষতি। বাংলাদেশী জাতীয়তাবাদী রাজনীতির একজন দক্ষ সংগঠক মরহুম এম এ হক বারবার রাজরোষে পড়া সত্বেও দলের কর্মসূচি বাস্তবায়নে থাকতেন দৃঢ় প্রতিজ্ঞ। রাজনৈতিক জীবনে মামলা-হামলা ও গ্রেফতারসহ নানা জুলুম সহ্য করেও তিনি কর্তব্যকর্মে ছিলেন অবিচল।মানুষের প্রতি গভীর ভালবাসা ও জনকল্যাণের মহান ব্রত নিয়ে রাজনীতি করতেন বলেই সিলেটবাসী তাঁকে আপনজন মনে করতেন।’

তারেক রহমান বলেন, ‘ব্যবসায়ী হিসেবে পেশাগত জীবনে তিনি সুনাম অর্জন করেছিলেন। সক্রিয় রাজনীতির পাশাপাশি সমাজসেবার নানা মাত্রিক কাজের সাথেও তিনি নিজেকে যুক্ত রেখেছিলেন। গণতন্ত্র এবং মানুষের বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতার স্বপক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সকল আন্দোলনে তাঁর সাহসী ভূমিকা ছিল সকল নেতাকর্মীর জন্য প্রেরণার উৎস। তাঁর মতো আদর্শনিষ্ঠ রাজনীতিবিদের পৃথিবী থেকে চিরবিদায়ে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি।’

‘আমি মরহুম এম এ হক এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।’

অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘দেশ ও দলের প্রতি মরহুম এম এ হকের অবদানের কথা সিলেটবাসী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চিরদিন স্মরণ করবে। তাঁর রাজনৈতিক ও পেশাগত সকল কর্মকান্ডের মূলে ছিল নীতি-নৈতিকতা ও মূল্যবোধ। তাঁর রাজনীতির মূল উপজীব্য ছিল সমাজসেবা। শত প্রতিকুলতার মধ্যেও তিনি নীতি ও আদর্শ থেকে বিন্দুমাত্র বিচ্যুৎ হননি।’

‘সৎ রাজনীতিবিদের এক উজ্জল দৃষ্টান্ত মরহুম এম এ হক ছিলেন বিনয়, সাহস ও শিষ্টাচারের মিলিত রুপ। নিরন্তর প্রচেষ্টার মধ্য দিয়ে তিনি সিলেট বিভাগে বিএনপি-কে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন। দলের নেতাকর্মীদের মধ্যে তিনি ছিলেন একান্তজন। শহীদ জিয়ার গণতন্ত্র ও বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণ ছিল তাঁর রাজনৈতিক পথপরিক্রমার অন্তনির্হিত শক্তি। তাঁর জীবন ও রাজনীতি ছিল অবিচ্ছেদ্য অংশ।’

তিনি বলেন, ‘বহুদলীয় গণতন্ত্র ও জাতীয়তাবাদী রাজনীতির প্রতি বিএনপি’র অঙ্গীকার বাস্তবায়নে একজন সাহসী সৈনিক হিসেবে দায়িত্ব পালন করেছেন মরহুম এম এ হক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সকল গণতান্ত্রিক আন্দোলনের সাথে যুক্ত থেকেছেন স্বৈরাচারের উৎপীড়ণ ও শত নির্যাতন সহ্য করেও। বর্তমান রাজনৈতিক সংকট ও মহামারীর মধ্যে না ফেরার দেশে চলে তাঁর চলে যাওয়া আমাদের জন্য অত্যন্ত কষ্টের। বিএনপি দলের একজন দক্ষ ও যোগ্য নেতাকে হারালো, সিলেটবাসী হারালো তাদের একজন প্রকৃত সুহৃদকে। আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।’

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au