বিনোদন

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু: সঞ্জয় লীলা ভানসালিকে জিজ্ঞাসাবাদ

  • 6:23 am - July 03, 2020
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু: সঞ্জয় লীলা ভানসালিকে জিজ্ঞাসাবাদ

ঢাকা: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে এবার মুম্বাই পুলিশ জিজ্ঞাসাবাদ করতে চলেছে পরিচালক সঞ্জয় লীলা ভানসালি এবং শেখর কাপুরকে।

সুশান্ত সিং রাজপুতকে সিনেমা থেকে বাদ দেয়ার অভিযোগ রয়েছে সঞ্জয় লীলা ভানসালি বিরুদ্ধে। ভানসালির সুপার হিট ছবি ‘পদ্মাবতী’ এবং ‘রামলীলা’ থেকে কেন সুশান্তকে বাদ দেয়া হয়েছিল সেটা জানাগেলে ইয়াশরাজ ফ্লিমসের সঙ্গে সুশান্তের বনিবনা না হওয়ার বিষয়টি জানা যাবে। ইয়াশরাজ ফ্লিমসের সঙ্গে চুক্তিবদ্ধ থাকার কারণেই কি জোর করে সুশান্তকে বাদ দেয়া হয়েছি? আর এ কারণেই নাকি সুশান্ত ডিপ্রেশনে চলে গিয়েছিলেন এমনটা অভিযোগ রয়েছে।

এদিকে, সুশান্তের মৃত্যুতে এ পর্যন্ত ২৮ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তারমধ্যে সুশান্তের কথিত প্রেমিকা রিয়া চক্রবর্তি, ঘনিষ্ঠ বন্ধু, ইয়াশরাজ ফ্লিমসের কাস্টিং ডিরেক্টর সনু শর্মা রয়েছেন।

প্রসঙ্গত, গত ১৪ই জুন মুম্বাইয়ের বান্দ্রার ফ্লাট থেকে উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ। ৩৪ বছর বয়সী এ অভিনেতা অত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে পুলিশ জানালেও তার মৃত্যুকে ঘিরে ভারত জুড়ে তৈরি হয়েছে অসন্তোষ। সুশান্ত ভক্তরা তার মৃত্যুকে আত্মহত্যা মানতে নারাজ। তারা এ এটিকে পরিকল্পিত হত্যাকান্ড বলছে।

ছোট পর্দায় ‘পবিত্র রিস্তা’ সিরিয়াল করে জনপ্রিয় এ অভিনেতা ২০১৩ সালে ‘কাই পো চে’ ছবির মধ্যদিয়ে রূপালী পর্দায় পা রাখেন। তবে ভারতের ক্রিকেটের জাতীয় দলের অধিনায়ক মহেন্দ্রর সিং ধোনির বায়োপিক ‘এমএস ধোনি: দ্যা আনটোল্ড স্টোরি’ সিনেমা তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। তার সর্ব শেষ ছবি ‘দিল বেচারা’ মুক্তি পচ্ছে আগামী মাসে।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au