প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত মিয়ানমার নাগরিকদের ( রোহিঙ্গা) মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট
গত সেপ্টেম্বর ২০১৭ইং থেকে কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং MERCY Malaysia যৌথভাবে হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্প-১৪ এ একটি সমন্বিত স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিচালনা করে আসছে।
এ স্বাস্থ্যসেবা কেন্দ্রটি স্থানীয় জনসাধারণ ও রোহিঙ্গাদের মাঝে মা ও শিশু পরিচর্যাসহ জরুরী স্বাস্থ্য সেবা, পুষ্টিকর খাদ্য বিতরণ, পাবলিক হেল্থ ক্যাম্পেইন প্রদান করে আসছে। এ পর্যন্ত ৭,০০,০০০ এর অধিক রোহিঙ্গা রোগীদের জরুরী স্বাস্থ্য সেবা প্রদান করেছে ।
২০ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia এবং কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) র্কতৃক ক্যাম্প-১৪ হাকিমপাড়া, উখিয়া, কক্রবাজার এর স্থানীয় এবং রোহিঙ্গা জনসাধারনের ২৫০ পরিবারের মধ্যে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ করা শুরু হয়েছে যা পবিএ রমজান জুড়ে চলমান থাকবে।
এ সময় ক্যাম্প-১৪ এর ক্যাম্প ইন চার্জ জনাব মোঃ ফারুক আল মাসুদ, কমিউনিটি ইনেশিয়াটিভ সোসাইটি (সিআইএস) এর প্রোগ্রাম ডিরেক্টর রঞ্জিত হালদার, প্রোগ্রাম ম্যানেজার ডাঃ মোঃ নাজমুল হুসাইন ও স্থানীয় জন প্রতিনিধি সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
খাদ্যদ্রব্যদী বিতরণ কালে ক্যাম্প-১৪ এর ক্যাম্প ইন চার্জ জনাব মোঃ ফারুক আল মাসুদ ও উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধিরা এই সেন্টারে পরিচালিত কর্মকান্ডের ভ‚য়সী প্রশংসা করেন এবং এই মহান মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।
###
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au