জাতীয়

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

  • 8:36 am - October 10, 2024

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে তা-ব। তবে সরকার পরিবর্তন হলেও থেমে নেই চাঁদাবাজি। আর এই চাঁদাবাজির প্রতিবাদ করায় ফেঁসে গেলেন তেজগাঁও থানা যুবদলের সদস্য সচিব আব্দুর রহমান। তার সঙ্গে জড়িয়ে দেয়া হয় ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মেরাজের নামও। চাঁদাবাজ সিন্ডিকেট তাদের নামে বিভিন্ন সংবাদ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন বলে দাবি করেন আব্দুর রহমান।

তিনি বলেন, আমি ব্যবসায়ী। আমার পুরো পরিবার ব্যবসার সঙ্গে জড়িত। কাওরানাবাজারে আমার পরিবারের সদস্যদের ৩০ থেকে ৪০টি দোকান আছে। গত ১৫ বছর আমরা চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছিলাম। তাই গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর মাইক হাতে নিয়ে পুরো কাওরানবাজার এলাকায় চাঁদা না দেয়ার জন্য মাইকিং করি। এছাড়া ব্যবসায়ীদের নিয়ে সভা ডেকে চাঁদা না দেয়ার অনুরোধ জানাই। এতে ক্ষুব্ধ হয় একটি গ্রুপ। তারা রাজনৈতিক ফায়দা নিতে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ ও তার নামে ও মিথ্যা অপপ্রচারে লিপ্ত হয়। মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ ক্লিন ইমেজের রাজনৈতিক করেন তার পুরো পরিবার বিএনপি প্রতিষ্ঠা কালীন থেকে রাজনীতি করেন তার আপন ফুফা পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের ডেপুটি স্পিকার সহ অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন। এমন একজন ব্যক্তিকে নিয়ে অপপ্রচার চালানো কোনো ভাবেই কাম্য নয়।

আব্দুর রহমান বলেন, আমরা সবসময়ই চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়েছি এবং ভবিষ্যতেও নিব। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলে চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই। যারা এসব অপপ্রচার চালাচ্ছে তারাই মূলত চাঁদাবাজির সঙ্গে জড়িত। সঠিক তদন্ত করলে প্রকৃত চাঁদাবাজদের চেহারা উন্মোচিত হবে বলেও তিনি দাবি করেন।

 

নতুন সময়/কেকে

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au