বিনোদন

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

  • 10:31 pm - August 26, 2024
অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি ক্ষেত্রে এতদিন সমানে ছিলেন। গত বছর দেশের তারকাদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ফলোয়ারদের মধ্যে সর্বাধিক এগিয়ে ছিলেন সাকিব। পরীমণিকে টপকে একধাপ এগিয়ে যান এ ক্রিকেটার।

এরপর থেকে এই দুই তারকার মধ্যকার যেন সোশ্যালে এগিয়ে থাকার নীরব লড়াই চলছিল। তবে এবার সময় পাল্টেছে। সাকিব যেমন পরীমণিকে টপকে এগিয়ে গিয়েছিলেন, এবার হলো তার বিপরীত। ক্রিকেটারকে টপকে এবার এগিয়ে গেলেন পরীমণি।সোমবার (২৬ আগস্ট) সোশ্যাল মিডিয়া ফেসবুকে সাকিবের অফিশিয়াল পেজ ভিজিট করে দেখা যায়, তার থেকে চিত্রনায়িকা পরীমণির ফলোয়ার সংখ্যা ১ মিলিয়ন বেশি। এ ক্রিকেটারের ফেসবুকে বর্তমান ফলোয়ার সংখ্যা ১৫ মিলিয়ন, অর্থাৎ ১ কোটি ৫০ লাখ।

এদিকে আলোচিত অভিনেত্রী পরীমণির ফেসবুক পেজ ভিজিট করে দেখা যায়, তার ফলোয়ার সংখ্যা ১৬ মিলিয়ন, অর্থাৎ ১ কোটি ৬০ লাখ। হিসাব বলছে সাকিবের থেকে ১ মিলিয়ন, অর্থাৎ ১০ লাখ বেশি।

এর আগে গত বছরের অক্টোবরেও সাকিবের ফলোয়ার সংখ্যা ১ কোটি ৬০ লাখ ছিল। ওই সময় পরীমণি ও সাকিব, দু’জনই সমানে ছিলেন। প্রায় বছর খানেকের ব্যবধানে সাকিবের ফলোয়ার সংখ্যা বৃদ্ধির পরিবর্তে কমার কারণ হিসেবে নেটিজেনদের একাংশের ধারণা―রাজনীতির সঙ্গে জড়িয়ে যাওয়া এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নীরব থাকার কারণেই তার পেজ থেকে সরে এসেছেন অনেকে।

এমনকি গত ২২ আগস্ট দিবাগত রাতে রাজধানী ঢাকার আদাবর থানায় একটি হত্যা মামলায় আসামি করা হয় সাকিব আল হাসানকে। গার্মেন্টসকর্মী রুবেল হত্যা মামলায় আসামি করা হয়েছে সাকিবকে। মামলায় ২৮ নম্বর আসামি করা হয়েছে তাকে। নানা কারণে বিতর্কিত হওয়ার জন্যই ফলোয়ার সংখ্যা কমে যাচ্ছে এ তারকা ক্রিকেটারের।

তবে পরীমণির কাছে ফলোয়ার সংখ্যায় কম থাকলেও দেশীয় ক্রিকেট তারকাদের মধ্যে সর্বোচ্চ ফলোয়ার সাকিবেরই। তারপরই ১৩ মিলিয়ন, অর্থাৎ ১ কোটি ৩০লাখ ফলোয়ার নিয়ে দ্বিতীয়তে রয়েছেন মুশফিকুর রহমান, ৭৬ লাখ ফলোয়ার নিয়ে তৃতীয়তে রয়েছেন ক্রিকেটার তামিম ইকবাল।

অন্যদিকে শোবিজ তারকাদের মধ্যে দ্বিতীয়তে রয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার ফেসবুক ফলোয়ার সংখ্যা ১০ মিলিন, অর্থাৎ ১ কোটি এবং ৬৯ লাখ ফলোয়ার নিয়ে তৃতীয়তে রয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

এই শাখার আরও খবর

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au