রাজনীতি

করোনা ভাইরাস মোকাবিলায় মাঠে সশস্ত্র বাহিনী

  • 8:45 am - March 26, 2020
করোনা ভাইরাস মোকাবিলায়: বাইরে ফাঁকা, কাজ করেছে সশস্ত্র বাহিনী

ঢাকা: করোনা ভাইরাস মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখা ও ঘরে অবস্থান নিশ্চিত করতে বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে ঢাকার রাস্তায় সব ধরনের চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ।

সেইসঙ্গে মাঠে নেমেছে সেনাবাহিনীও। আর তাতে করে ২ কোটি মানুষের এই ঢাকায় এখন বাইরে ফাঁকা, সুনসান, পিনপতন নীরবতা। বিপরীতে বাসাবাড়ির ভেতরে চলছে মানুষের গৃহবন্দিত্বের দিনরাত্রি।

বুধবার ঢাকার চিত্র কিছুটা ঢিলেঢালা দেখা গেলেও বৃহস্পতিবার সকাল থেকে প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় থাকতে দেয়া হচ্ছে না। কেউ বের হলেই পুলিশের জেরার মুখে পড়তে হচ্ছে। তবে সংবাদপত্রসহ জরুরি সেবাগুলো এই বিধিনিষেধের আওতামুক্ত রয়েছে।

রাজধানীর আজিমপুর এলাকায় বাজার করতে বাসার বাইরে বের হয়েছিলেন শাহ আজম তিনি বলেন, ‘বাসায় বাজার নেই। তাই শাক-সবজি, সঙ্গে আরো কিছু কেনার জন্য বের হয়েছিলাম। কিন্তু এসে দেখি সব দোকানপাট বন্ধ। অনেকদূর হেঁটে গিয়ে দেখি দু-একটা দোকান খোলা রয়েছে। সেখান থেকেই কিছু কেনাকাটা করলাম।’

আমিনুল হক বলেন, ‘করোনা ভাইরাস ঠেকাতে সরকার যে পদক্ষেপ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। মাঠে সেনাবাহিনী নামানোয় আমাদের মতো সাধারণ মানুষ একটু আসার আলো দেখতে পাচ্ছি। আমাদের আসলে নিজ নিজ উদ্যোগেই বাসায় থাকা উচিৎ। কিন্তু মাঝেমধ্যে বের হতে হচ্ছে খাবারের জন্য। কী করবো বলেন, কিছু খেয়েতো বেঁচে থাকতে হব।’

এদিকে রাজধানীর গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, কল্যাণপুর বাস টার্মিনালে খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকেই কোনও ধরনের দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। বাস কাউন্টারগুলো একদম ফাঁকা। সব বন্ধ করে কাউন্টার ম্যানেজার ও কর্মচারীরা নিজ নিজ বাসায় অবস্থান করছেন। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দূরপাল্লার কোনও কোনও বাস ছেড়ে যাবে না রাজধানী থেকে।

এর আগে মন্ত্রিপরিষদ সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত মঙ্গলবার বলা হয়েছে, ২৬ মার্চ থেকে শুরু হওয়া ১০ দিনের ছুটি বা সরকারি ও বেসরকারি অফিস এবং আদালতের জন্য প্রযোজ্য। সংবাদপত্রসহ অন্যান্য জরুরি কার্যাবলির জন্য এ নির্দেশনা শিথিল থাকবে।

পুলিশ সূত্র জানায়, পরিস্থিতি নিয়ে বিভিন্ন পর্যায়ে সেনা কর্মকর্তাদের সঙ্গে পুলিশ কর্মকর্তারা বৈঠক করেছেন। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মকর্তাদের এ নির্দেশনা দেন। বৃহস্পতিবার থেকে রাস্তায় যেন কেউ বের না হতে পারে, সেটা নিশ্চিত করতে বলেছেন আইজিপি।

এদিকে গতকাল বুধবার থেকেই সামাজিক দূরত্ব বজায় রাখতে মাঠে নেমে কাজ শুরু করেছে সশস্ত্র বাহিনী। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গিয়ে নাগরিকদের সঙ্গনিরোধ বিষয়টি নিশ্চিত করছেন সেনা সদস্যরা।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au