রাজনীতি

দশম জাতীয় সম্মেলন ও আগামী নির্বাচনের প্রস্তুতি নিন: কাজী মামুন

  • 3:51 pm - August 20, 2023
দশম জাতীয় সম্মেলন ও আগামী নির্বাচনের প্রস্তুতি নিন: কাজী মামুন

ঢাকা: বিরোধী দলীয় নেতার মূখপাত্র কাজী মামুনূর রশীদ বলেছেন, জাতীয় রাজনীতিতে চ্যালেঞ্জ মোকাবিলার সময় এসেছে। তাই সাংগঠনিক শক্তি নিয়ে নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, শিগগিরই অনুষ্ঠিত হবে জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন। আর এর পরপরই অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তাই এই দুটো চ্যালেঞ্জ মোকাবিলায় এখনই আপনাদের প্রস্তুতি নিতে হবে।

রোববার (২০ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশানের ৪৭ নম্বরে বিরোধী দলীয় নেতার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় ভ্যার্চুয়ালি যুক্ত হয়ে বিরোধী দলীয় নেতার মূখপাত্র এসব কথা বলেন।

এ সময় কাজী মামুন বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের সাক্ষাৎ প্রসঙ্গে যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের বিষয় দলীয় নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি বলেন, আগামী নির্বাচন ও আসন্ন অধিবেশনের আগে সংসদ নেতা ও বিরোধী নেতা সাংবিধানিক সরকার ব্যবস্থা নিয়ে আলাপ আলোচনা করেছেন। এতে যারা ষড়যন্ত্রের গন্ধ খুঁজছেন, তারা নিজেরাই আগুন সন্ত্রাসীদের সঙ্গে হাত মেলাতে প্রস্তুতি নিচ্ছেন।

তিনি বলেন, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। ভারতে দর্শনীয় স্থানের অভাব নেই। যারা স্ত্রী ও তারেক রহমানে ঘনিষ্ঠ সহচরদের নিয়ে ভারত ভ্রমণকে রাজনীতির মাপকাঠি মনে করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, সাংবিধানিক ধারা মেনেই অনুষ্ঠিত হবে আগামী জাতীয় নির্বাচন। আর নির্বাচনকালীন সরকার হবে সংসদে প্রতিনিধিত্বকারী দলের সদস্যদের নিয়ে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরশাদপুত্র রাহগীর আল মাহী সাদ এরশাদ এমপি। এছাড়াও সভায় আরো বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ, জাপা নেতা অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙা, ক্বারী হাবিবউল্লাহ বেলালী, সাবেক এমপি জাফর ইকবাল সিদ্দিকী, এমএ গোফরান, রফিকুল হক হাফিজ, জহির হোসেন ও মির্জা ইকবাল প্রমূখ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au