মিডিয়া

আওয়ামী লীগ আর গণতন্ত্র এক সঙ্গে চলে না : শামসুজ্জামান দুদু

  • 8:11 am - August 16, 2023
আওয়ামী লীগ আর গণতন্ত্র এক সঙ্গে চলে না : শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে দেওয়া কারাদণ্ডের আদেশ ‘ফরমায়েশি রায়’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এ রায়ের প্রতিবাদ জানিয়ে তা বাতিলের দাবি করেছেন তিনি। বলেন, ‘আওয়ামী লীগ আর গণতন্ত্র এক সঙ্গে চলে না’

বুধবার (১৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়া নাগরিক সংসদ—কেন্দ্রীয় কমিটির উদ্যোগে তারেক–জুবাইদার রায় বাতিলের দাবিতে এক প্রতিবাদ সভায় প্রধান অ‌তিথির বক্তব‌্য তি‌নি এ মন্তব্য করেন।

রায়ের প্রতিবাদ জানিয়ে বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, ‘তারেক রহমান ও ডাক্তার জোবাইদা রহমানের বিরুদ্ধে বিচারের নামে অবিচার করা হয়েছে। একেবারেই একটা মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। আমি এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। অন্যায়ভাবে একটা ফরমায়েশি রায়ে বেগম খালেদা জিয়াকেও পাঁচ বছর ধরে জেলে রাখা হয়েছে। এই সাজা দেশের মানুষ মানে না।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করছেন বলে মন্তব্য করে শামসুজ্জামান দুদু বলেন, তারেক রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছেন। দেশের মানুষকে বাঁচানোর জন্য লড়াই করছেন। এ লড়াই চূড়ান্ত পর্যায়ে না যাওয়া পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মইনুদ্দিন মজুমদারের সভাপতিত্বে মানববন্ধ‌নে আরও বক্তব‌্য রা‌খেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, দলের সহ-তত্ত্ব বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি সাইদুর রহমান, জিয়া নাগরিক সংসদ সাধারণ সম্পাদক আসাদুল হকসহ অনেকে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au