আন্তর্জাতিক

জি-৭ সম্মেলনে যোগ দেবেন জেলেনস্কি

  • 9:54 am - May 19, 2023
জি-৭ সম্মেলনে যোগ দেবেন জেলেনস্কি

সারাবিশ্ব: সদস্য না হয়েও বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর জোট গ্রুপ অব সেভেনের (জি-৭) বার্ষিক সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জাপানের হিরোশিমায় শুক্রবার (১৯ মে) থেকে তিনদিনব্যাপী এ সম্মেলন শুরু হয়েছে।

এ সম্মেলনে গুরুত্ব পাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। সেই সঙ্গে যুদ্ধে বন্ধে রাশিয়ার ওপর আরও চাপ প্রয়োগ করা যায় তাও আলোচনা হবে। তাদের এজেন্ডায় রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার বিষয়ও রয়েছে। এই সম্মেলন থেকে জোটভুক্ত দেশগুলো একটি শক্তিশালী যৌথ বিবৃতি প্রকাশ করবে।

ইউক্রেন গত কয়েকদিন ধরেই দখলকৃত অঞ্চলগুলো থেকে রুশ সেনাদের হটিয়ে দিতে পাল্টা প্রতিরোধ শুরু করে। এর অংশ হিসেবে পশ্চিমা দেশগুলোর সমর্থন জোরালো করার চেষ্টা করবেন জেলেনস্কি। যেন পাল্টা আক্রমণে ইউক্রেনীয় সেনাদের মিত্রদেশগুলো পর্যাপ্ত অস্ত্র দিয়ে সহায়তা করে।

বিশ্বের সাত বৃহৎ অর্থনৈতিক দেশ— কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত জি-৭ জোট। আর জোটভুক্ত দেশগুলো যুদ্ধের শুরু থেকে ইউক্রেনকে প্রায় সব ধরনের সহায়তা করে আসছে। আর রাশিয়ার ওপর চাপ অব্যাহত রেখেছে।

জেলেনস্কি এশিয়া সফরে আসছেন ইউরোপের চার দেশ জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য ও ইতালি ভ্রমণ শেষে। ওই দেশগুলোর নেতারা ইউক্রেনীয় প্রেসিডেন্টকে আরও অস্ত্র সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

এদিকে এর আগে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছিল, প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে জেলেনস্কি ভার্চ্যুয়ালি জি-৭ জোটের সম্মেলনে যোগ দেবেন।

তবে এখন স্বশরীরেই দেশটিতে উপস্থিত হচ্ছেন জেলেনস্কি এমনটি জানিয়েছেন ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সেক্রেটারি উলেকসাই ডেনিলোভ।

তিনি বলেন, দেশের প্রয়োজনে তাদের নেতা জেলেনস্কি বিশ্বের যেকোন দেশে স্বশরীরে উপস্থিত হবেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au