স্পেনে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
জাকির হোসেন সুমন, ব্যুরো চিফ ইউরোপ : স্পেনের বার্সেলোনার কিংস ক্রিকেট ক্লাবের উদ্যোগে সিক্স এ সাইড ক্রিকেট টুনামেন্ট অনুষ্ঠিত হয়েছে |গত ৩০ শে জুন পর্যটন নগরী বার্সেলোনা একটি মাঠে দীর্ঘদিনের লক ডাউন শেষে এই খেলায় দর্শক ও ক্রিকেটারদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা |প্রচন্ড রোদ উপেক্ষা করে ফুটবলের দেশ খ্যাত স্পেনে ক্রিকেট খেলা উপভোগ করতে দর্শক দের উপচেপড়া ভিড় ছিল চোখে পরার মতো |
মোট চারটি দল এতে অংশ নেন |তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এ খেলায় চ্যাম্পিয়ন হয় সেভেন স্টার এবং রানার্স আপ হয়েছে ইয়ং ষ্টার, পরে ওই দিন বিকালে মধুর ক্যান্টিন রেস্টুরেন্টে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ ও নৈশভোজ এর আয়োজন করা হয়।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো , ইয়ং ষ্টার ,সেভেন ষ্টার ,সান রাইজ ও বাংলা টাইগার |
অনুষ্টানে কিংস ক্রিকেট ক্লাবের সভাপতি মামুন আহমেদের সভাপতি ও সাধারণ সম্পাদক ময়েজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে ক্লাবের প্রধান অতিথি হিসেবে খেলার উদ্ভোধন۔۔ এবং পুরুস্কার তুলে দেন স্পেন বাংলাদেশ ,চেম্বার অব কমার্সের সভাপতি ও কিংস ক্রিকেট ক্লাবের প্রধান উপদেষ্টা এইচ এম রাসেল হাওলাদার |অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,সংগঠক ও সাংবাদিক নুরুল ওয়াহিদ ,কমিউনিটি নেতা ও ব্যবসায়ী শফিক খান ,ভয়েস অব বার্সেলোনার সাধারণ সম্পাদক এ আর লিটু ,সহ সভাপতি আজমল আলী ,কাসা কুইনের পরিচালকর রিয়াদ jহাওলাদার ও সালাউদ্দিন আহমেদ প্রমুখ |
প্রধান অতিথির বক্তব্যে ,এইচ এম রাসেল হাওলাদার বলেন ,প্রবাসের শত ব্যস্ততার মাঝে খোলামেলা তরুণ সমাজকে উজ্জীবিত এবং মানসিক শক্তি যোগায় |তিনি , সবসময় প্রবাসে তরুণ যুব সমাজের পাশে থাকার দৃয় প্রত্যয় ব্যক্ত করেন |পরে বিজয়ীদের পক্ষে পুরুস্কার নেন ,চ্যাম্পিয়ন সেভেন স্টার ক্লাবের অধিনায়ক মশিউর রহমান ও ইয়ং স্টার ক্লাবের অধিনায়ক শাকিল আহমেদ |
নতুন সময়/টিআই