খেলাধুলা

ভিক্টোরিয়ার জালে গোল উৎসব বায়ার্নের

  • 5:46 am - October 05, 2022

চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের ম্যাচে গোল উৎসবে মাতলো বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে ভিক্টোরিয়া প্লজেনের জালে রীতিমতো গোল উৎসব করল বাভারিয়ানরা। মঙ্গলবার রাতে এলিয়েঞ্জ এরেনায় ভিক্টোরিয়া প্লাজেনকে ০-৫ গোলে উড়িয়ে দিলো জুলিয়েন নাগেলসম্যানের দল। সেই সঙ্গে গড়লো নতুন এক রেকর্ডও। গ্রুপ ‘সি’-এর ম্যাচে চেক রিপাবলিকের ক্লাবটিকে বিধ্বস্ত করে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। সবমিলিয়ে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে বায়ার্ন।

এর আগে ২০১২ থেকে ২০১৭ আসর পর্যন্ত গ্রুপ পর্বে টানা ৩০ ম্যাচ জিতে রেকর্ড গড়েছিল রিয়াল মাদ্রিদ। আর বায়ার্ন ২০১৭-২০১৮ মৌসুম থেকে শুরু করে জিতেছে ৩১ ম্যাচ, ড্র ৩টিতে। এবার ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়ে আসর শুরু করে বায়ার্ন। এরপর বার্সেলোনাকেও তারা হারায় একই ব্যবধানে। চেক রিপাবলিকের ক্লাবটির বিরুদ্ধে প্রথম ২১ মিনিটের মধ্যেই লেরয় সানে, সার্জ ন্যাব্রি এবং সাদিও মানে গোল করে প্লজেনকে ম্যাচ থেকে ছিটকে দেন। সানে পরে জোড়া গোল পূর্ণ করেন। পরে একটি গোল করেন এরিক চোপো-মোটিং।

সপ্তম মিনিটেই জামাল মুসিয়ালার পাস থেকে লক্ষ্যভেদ করেন সানে। এর মিনিট পাঁচেক পরে ব্যবধান দ্বিগুণ করেন ন্যাব্রি। আর সেনেগালিজ ফরোয়ার্ড মানে ২১তম মিনিটে করে বায়ার্নের তৃতীয় গোলটি। ৩-০ ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল। বিরতির পর ফের প্লজেনের রক্ষণে হামলে পড়ে বায়ার্নের আক্রমণভাগ। ৫০তম মিনিটে মাসের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন সানে।

এর ৯ মিনিট পরেই গোরেৎস্কার পাস কাজে লাগিয়ে গোলের দেখা পান মুসিয়ালার বদলি নামা চোপো-মোটিং। বাকি সময় ব্যবধান আর বাড়াতে না পারলেও প্লজেনের রক্ষণে ভীতি ছড়িয়ে গেছে বায়ার্ন। এ আসরে এখন পর্যন্ত ৩ ম্যাচের সবগুলোতেই জয় পাওয়া বায়ার্ন পরের রাউন্ডে যাওয়ার পথে অনেকটাই এগিয়ে গেল। ৯ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে বায়ার্ন মিউনিখ।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au