সারাদেশ

রাজশাহীতে উইমেন জার্নালিস্ট এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

  • 3:41 pm - October 04, 2022

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে কর্মরত নারী সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা এবং ঐক্যমতের ভিত্তিতে ‘রাজশাহী উইমেন জার্নালিস্ট এসোসিয়েশন’ (জডঔঅ) নামে একটি সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর একটি রেস্তোরাঁয় সর্বসম্মতিক্রমে পাঁচ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এসময় রাজশাহীতে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের ১০জন নারী সাংবাদিকের উপস্থিতিতে সংগঠনের নামকরণ ও আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

সকলের সিদ্ধান্তক্রমে সংগঠনটির আহ্বায়ক মনোনীত হয়েছেন ঢাকা রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার তানজিলা আক্তার মিমি, সদস্য সচিব হয়েছেন প্রসঙ্গ নিউজ টুয়েন্টি ফোর ডট কমের স্টাফ রিপোর্টার সামিয়া খন্দকার। এছাড়াও তিন সদস্যের নির্বাহী সদস্য মনোনীত হয়েছেন যথাক্রমে, বাংলার জনপদ টুয়েন্টি ফোর ডট কমের চীফ রিপোর্টার মাসুমা ইসলাম, পদ্মা টাইমস টুয়েন্টি ফোর ডট কমের স্টাফ রিপোর্টার শিখা আক্তার এবং দৈনিক করতোয়া পত্রিকার রাজশাহী প্রতিনিধি রোজিনা সুলতানা রোজি।

উল্লেখ্য, সংগঠনটির মূল লক্ষ্য, নারী সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, শ্রেণী বৈষম্য দূরীকরণ, মাঠ পর্যায়ে নারী সাংবাদিকদের জাগ্রত করা, মর্যাদা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়া বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার/উপস্থাপন, পেশাগত ঐক্যে অবিচল থাকা, সাংবাদিকতার নীতি-নৈতিকতা বজায় রেখে পেশাগত দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্য নিয়ে আহ্বায়ক কমিটির মাধ্যমে যাত্রা শুরু করলো ‘রাজশাহী উইমেন জার্নালিস্ট এসোসিয়েশন’।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au