অর্থনীতি

এডিবি, বিশ্ব ব্যাংকের কাছে দুই বিলিয়ন ডলার চেয়েছে বাংলাদেশ: ব্লুমবার্গ

  • 7:21 am - September 03, 2022
এডিবি, বিশ্ব ব্যাংকের কাছে দুই বিলিয়ন ডলার চেয়েছে বাংলাদেশ: ব্লুমবার্গ

ঢাকা: বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এবং বিশ্ব ব্যাংকের কাছে বাংলাদেশ এক বিলিয়ন করে মোট দুই বিলিয়ন ডলার ঋণ চেয়েছে বলে জানিয়েছে অর্থনীতি বিষয়ক প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ।

বুধবার (৩ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনটিতে ব্লুমবার্গ লিখেছে, বাংলাদেশ সরকার ইতিমধ্যে দুই প্রতিষ্ঠানের কাছে চিঠি লিখে ঋণ চাওয়ার বিষয়টি জানিয়েছে।

এর আগে গত ২৬ জুলাই ব্লুমবার্গের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছিল, বাংলাদেশ আইএমএফের কাছে চিঠি লিখে ৪.৫ বিলিয়ন ডলার ঋণ সহায়তা চেয়েছে। পরে সরকারের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়।

আইএমএফের কাছে ঋণ চাওয়ার বিষয়টি নিশ্চিত করা হলেও এডিবি কিংবা বিশ্ব ব্যাংকের বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা এডিবি, বিশ্ব ব্যাংক এবং বাংলাদেশের অর্থমন্ত্রীর কাছে এ ব্যাপারে মন্তব্য জানাতে চেয়েও এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাড়া পায়নি।

করোনার অভিঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে যে সংকট শুরু হয়েছে, বাংলাদেশ তার সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছে। রেকর্ড হারে রিজার্ভ কমে দুই বছরের মধ্যে প্রথম চার হাজার কোটি ডলারের নিচে নেমেছে।

বিশ্লেষকেরা এ জন্য জ্বালানি সংকটকে বেশি দায়ী করছেন। রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করায় উন্নতগুলো এলএনজি কিনে রাখছে। এতে বিশ্ববাজারে দাম বেড়েছে সাতগুণ!

সরকার পরিস্থিতি বুঝতে পেরে এরই মধ্যে সব সেক্টরের কর্মকর্তাদের সাশ্রয়ী হওয়ার নির্দেশনা দিয়েছে। প্রায় প্রতিদিন বিভিন্ন সরকারি দপ্তর থেকে এ সংক্রান্ত বিধিনিষেধের খবর সামনে আসছে।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে। তবে ভবিষ্যতের কথা ভেবে আগেভাগে আইএমএফের কাছে ঋণ চাওয়া হয়েছে। কিন্তু ঋণ নেওয়ার আগে তাদের শর্তগুলো যাচাই-বাছাই করা হবে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au