ঘটনা প্রবাহ

আত্মহত্যা কোন সমাধান নয়!

  • 2:36 pm - August 17, 2022
নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে গিয়েছে মানব জীবনে।সবচেয়ে বড় কথা তারা কোন অশ্লীলপনা করেছিলো? তারা বৈধ সম্পর্ক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলো এবং আরও বড় কথা তারা কারও সংসার ভেঙে বিয়ে করেনি।আর কারো ডিভোর্স হলে নিশ্চয় তার বিশাল কারণ থাকে।আর তাছাড়া মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে আমাদের এতো মাথাব্যথা কেন?এসব মানুষের একান্ত ব্যক্তিগত বিষয়।দেশের মানুষ এখন বিদ্যুৎ,পানি, জ্বালানি, কর্মসংস্হান সর্বোপরি অনেকে ৩ বেলা খাবার নিয়ে চিন্তায় দিনাতিপাত করছে সেখানে মিডিয়া সমাজ ভিডিও ভাইরাল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে।
আজ আমি খুব ব্যথাতুর বেদনা নিয়ে লিখতে বাধ্য হচ্ছি… কিছুদিন পূর্বে টাংগাইলে বাস ডাকাতিতে একজন নারী গণধর্ষণের স্বীকার হলো।কেউ তাকে সাহায্য করতে পারেনি কারণ বাকীরাও ছিলো নিরুপায়। ভালো কথা, কিন্তু সেই মেয়েটির ছবি না দিলেও তার বাড়ি কই,সে কখন, কোথায় যাচ্ছিল এসব মিডিয়াতে তুলে ধরা হয়েছে।প্রকাশ্যে তার নাম উল্লেখ না থাকলেও তার এটুকু পরিচয়ে তার সম্পর্কে অনেকে অবগত হবে।তাহলে এখানে ঐ মেয়েটির জীবন আমরা ভাইরাল করে তার বিপদ আমন্ত্রণ করলাম। বেশ কয়েকদিন আগে জুঁই নামক মেয়েটি ও আবদুল্লাহ এর কাহিনী নিয়ে মোবাইল অন করার সাথে সাথে ভাইরাল ভিডিও।
এতো কাহিনি নিয়ে আর না এগিয়ে আমি মূল কথায় আসি এই যে,আজ খাইরুন নাহার আত্মহত্যা করলো তার কারণ কি একবার অনুসন্ধান করলেন আপনারা? আপনারা বলতে যারা তাদের বিবাহ নিয়ে রসিয়ে রসিয়ে পোস্ট দিয়েছেন তাদের বলছি… মন্তব্য দিয়ে গন্তব্য ঠেকানো যায়না.. আরও কত কী!!! যাকে নিয়ে ভাইরাল হয় পোস্টগুলো তাকে আপনাদের সন্তান/বোন/ স্ত্রী / মা/ আপন জনকে বসিয়ে দিন না!দ্যাখেন কেমন লাগে!!! কাল জুঁই এ কাজ করবেনা কে বলবে আপনাকে? আত্মহত্যা কেউ ইচ্ছে করে করেনা।
ব্রেন নির্দেশ দিতে বাধ্য করে অমন হত্যা বেছে নিতে..সমাজে বড় বড় পুকুর চুরি করে বেড়াচ্ছে যারা তারা ধরা ছোঁয়ার বাইরে আর ছিঁচকে চোর নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি আমরা দেশের এই ক্রান্তিলগ্নে। সবার প্রতি বিনীত অনুরোধ নারীদের ভিডিও ভাইরাল করে শিক্ষিকা খাইরুন নাহারের মতো আর কারো যেন প্রাণ দিতে না হয়।যাদের ভিডিও ভাইরাল করে আপনারা বাহবা নিচ্ছেন তাদের স্থানে আপনজনদের বসান দেখবেন দু’চোখ গড়িয়ে জল বের হতেই হবে আপনাদের।
সৈয়দা বদরুন নেসা
সহকারী অধ্যাপক

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au