জাতীয়

বাড়ছে আমনের উৎপাদন ব্যয়, হিমশিম খাচ্ছে কৃষকরা

  • 6:27 am - August 11, 2022

হঠাৎ করেই দেশের বাজারে জ্বালানি তেল ও সারের মূল্য বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন পটুয়াখালীসহ দক্ষিণ উপকূলীয় এলাকার কৃষকরা। তাই উৎপাদন ব্যয় বাড়ায় এবার আমন চাষাবাদে আগ্রহ হারিয়েছেন তারা। এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে কৃষক পর্যায়ে সরাসরি প্রণোদনার দাবি জানানো হয়েছে। খোঁজ নিয়ে জানা গেলো, পটুয়াখালীর প্রায় শতভাগ জমিতে আমন ধান আবাদ করা হয়ে থাকে। কৃষি বিভাগের তথ্যমতে- এবার জেলায় ১ লাখ ৯০ হাজার হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী এখন আমন আবাদের ভরা মৌসুম চলছে।

তবে সার ও ডিজেলের দাম বাড়ার কারণে কৃষকদের মধ্যে ধান চাষাবাদে খুব বেশি আগ্রহ দেখা যাচ্ছে না। আবাদি জমির অর্ধেকেও এখন পর্যন্ত চাষ দেওয়া হয়নি। তবে জ্বালানি ও সারের মূল্য বৃদ্ধির পাশাপাশি এবার পর্যাপ্ত বৃষ্টি না হওয়াকেও এর জন্য দায়ী করা হচ্ছে। পটুয়াখালী সদর উপজেলার বশাক বাজার এলাকার কৃষক আলমগীর গাজী। নিজের জমি চাষাবাদের পাশাপাশি তিনি স্থানীয় কৃষকদের জমিও তার ট্রাক্টর দিয়ে চুক্তিতে চাষ করে দিতেন। তবে এবার হঠাৎ করেই তেলের মূল্য বৃদ্ধির কারণে তিনি বিপদে পড়েছেন।

মাসুম গাজী বলেন, আমাদের চাষাবাদের অবস্থা খুব খারাপ, বিশেষ করে এবার বৃষ্টিপাত কম হওয়ায় জমি তেমন একটা চাষের উপযোগী হয়নি। এর পর নতুন করে তেলের দাম লিটারে বেড়েছে ৩৪ টাকা। মৌসুম শুরুর দিকেই অনেক কৃষকের সঙ্গে চুক্তি করেছি প্রতি একর জমি চার হাজার টাকায় চাষ করে দেবো। কিন্তু এখন তেলের দাম যে হারে বেড়েছে তাতে এই টাকায় চাষ দেওয়া সম্ভব নয়। এখন জমি চাষাবাদ বাদ দিয়ে পালিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই।

এদিকে, ডিজেলের মূল্য বৃদ্ধির পাশাপাশি সারের মূল্য বৃদ্ধির কারণে দুশ্চিন্তায় রয়েছেন এই অঞ্চলের কৃষকরা। পটুয়াখালী সদর উপজেলার শারিকখালী এলাকার কৃষক কালাম হাওলাদার বলেন, ‘সারের দাম বাড়তি, তেলের দাম বাড়তি। এখন কেমনে কী করমু। জমি আল্লাহর ওয়াস্তে ফালাইয়া রাখছি। চাষ দিচ্ছি না। কোনোভাবেই পোষাইতে পারছি না। ১ লাখ ৭৫ হাজার টাকায় ট্রাক্টর কিনে এই দামে ডিজেল কিনে কেমনে জমি চাষ করমু।’

সরকারি হিসাবে পটুয়াখালী জেলায় শতভাগ জমিতে আমন ধান আবাদ করা হয়। গত বছরগুলোতে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় আমন আবাদে জমিতে সেচ দেওয়ার প্রয়োজন না হলেও এবার কম বৃষ্টিপাতের কারণে অনেক জমিতে এখনো চাষ দেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে আমন আবাদ করতে এবার অনেক জমিতেই সেচ দেওয়ার প্রয়োজন হবে। এতে করে কৃষকদের উৎপাদন ব্যয় আরও বাড়বে বলে জানান তারা।

পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম মহিউদ্দিন বলেন, সরকার সব সময় কৃষিতে ভর্তুকি দিয়ে আসছে। বর্তমানেও সরকারকে ১০৬ টাকা কেজিতে ইউরিয়া কিনতে হয়। আগে কৃষককে প্রতি কেজি ইউরিয়া কিনতে হতো ১৬ টাকায়, এখন কিনতে হবে ২২ টাকায়। এছাড়া জালানি তেলের মূল্য সমন্বয় করায় কৃষকদের উৎপাদন ব্যয় কিছুটা বাড়বে। এ ক্ষেত্রে উৎপাদিত ফসলের ন্যায্য দাম নিশ্চিত করতে সরকার উদ্যোগ নিলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে না।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au