নায়িকা হিসেবে সাড়া জাগাতে না পারলেও সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ জনপ্রিয় একসময়ের জনপ্রিয় শিশুশিল্পী প্রার্থনা ফারদিন দীঘি। ফেসবুক, ইনস্টাগ্রাম আর টিকটকে বিভিন্ন সাজে নিয়মিতই হাজির হন দীঘি। বলিউড গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে নাচেন। আর এসব দেখতেই এ নায়িকার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ঢু মারেন অসংখ্য নেটিজেন।
সম্প্রতি দীঘির ইনস্টা অ্যাকাউন্টে ১ লাখ অনুসারী হয়েছে। এতে ভীষণ উচ্ছ্বসিত তিনি। দীঘি ভক্ত-অনুরাগীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দীঘি।বললেন, ‘১ লাখ, ইয়েস! ধন্যবাদ সব ভালোবাসা ও সমর্থনের জন্য। আমাকে ভালোবাসা ও প্রার্থনায় রাখবেন। আপনাদের সবার জন্য ভালোবাসা।’ এই উচ্ছ্বাসের সঙ্গে একটি আকর্ষণীয় ছবি শেয়ার করেছেন দীঘি। যেখানে বাদামি রঙের পোশাকে ক্যামেরায় তাকিয়ে রয়েছেন তিনি।
ছবিটি দেখে দীঘির ভক্তরা নানারকম মন্তব্য করেছেন। কেউ তার রূপের প্রশংসা করেছেন, কেউবা তাকে আবেদনময়ী বলেছেন। দীঘি অবশ্য এখনো কারও মন্তব্যেই সাড়া দেননি। গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর ‘তুমি আছো তুমি নেই’ নামের সিনেমা দিয়ে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন দীঘি। এর পর তাকে দেখা গেছে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমায়। তবে কাঙ্ক্ষিত সাড়া পাননি। কিছু দিন আগে অবশ্য ‘শেষ চিঠি’ নামের একটি ওয়েব ফিল্মের মাধ্যমে প্রশংসিত হয়েছেন।
>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ! > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…
নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…
নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…
*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…
নিজস্ব প্রতিবেদক সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…
> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…
নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…
নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…