কন্নড় ইন্ডাস্ট্রির তারকা হলেও যশ বাংলাদেশে বলিউড অভিনেতা শাহরুখ-সালমানের মতোই জনপ্রিয়। বাংলাদেশে তার ভক্ত-অনুরাগীর সংখ্যা অগণিত। অনেকে অবশ্য যশকে ‘কেজিএফ’ তারকা নামেই চেনে। সিনেমাটির দুই কিস্তি দারুণ উপভোগ করেছে বাংলাদেশি সিনেপ্রেমীরা। এ সিনেমার মূল চরিত্র যশের প্রশংসায় সোশ্যাল মিডিয়া ভাসিয়ে দিয়েছেন তারা। আর একটু দেরি করে হলেও সেসব মন্তব্য নজরে এসেছে যশের। বাংলাদেশি ভক্তের প্রতি ভালোবাসা প্রকাশ করলেন তিনি। নিজের ফেসবুক পেজ থেকে একটি ছবি পোস্ট করে যশ জানিয়েছেন, তাকে দারুণ আপ্যায়ন করেছে কয়েকজন বাংলাদেশি।
ছবিতে দেখা যায়, স্ত্রীকে পাশে নিয়ে বসে আছেন যশ। তার পেছনে সারি বেঁধে দাঁড়িয়ে আছেন কয়েকজন পুরষ ও নারী। জস জানিয়েছেন, তারা বাংলাদেশ ও ইতালির মানুষ। এই ভক্তদের প্রসঙ্গে যশ লিখেছেন, ‘তোমাদের ভালোবাসা সীমানা ছাড়িয়ে গেছে, আমি দু’হাত মেলে তা গ্রহণ করছি। বাংলাদেশ ও ইতালির এই ভক্তদের জন্য আমার অনেক ভালোবাসা, কাজের পরও সময় দেওয়ার জন্য এবং আমাদের মুহূর্তটা বিশেষ করে তোলার জন্য।’
যশের এই পোস্ট মনে ধরেছে বাংলাদেশি ও ইতালির নাগরিকসহ অনেকের। পোস্টের পর ১৭ ঘণ্টা পার হতেই ১ লাখ ৫৯ হাজারের বেশি রিঅ্যাক্ট জমা পড়েছে, যার বেশিভাগই ভালোবাসার। কমেন্টে বহু বাংলাদেশি যশকে সস্ত্রীক বাংলাদেশে সার আমন্ত্রণ জানিয়েছেন। অনেকে আবার বিদেশেই তার সঙ্গে দেখা করার ইচ্ছে পোষণ করেছেন। কেউ কেউ লিখেছেন, রকি ভাই, বাংলাদেশে আসুন। আপনি হয়তো জানেন না বাংলাদেশের আপনার ফ্যান-ফলোয়ারসংখ্যা কোটি ছাড়িয়ে গেছে অনেক আগেই।
কলকাতার বাঙালিরাও যশকে আমন্ত্রণ জানিয়েছেন। তারা বলছেন, আমরাও বাংলা ভাষাভাসির লোক। যশ আমাদের সঙ্গেও দেখা করুণ। প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলে মুক্তি পায় ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ । মুক্তির পর পরই ইতিহাস গড়ে সিনেমাটি। বিশ্বব্যাপী প্রায় ১ হাজার ২৫০ কোটি রুপি আয় করে এটি। ভারতীয় সিনেমার ইতিহাসে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ এখন তৃতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা। এই সিনেমার প্রথমটি ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’ – এ অভিনয় করেছেন যশ।
>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ! > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…
নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…
নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…
*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…
নিজস্ব প্রতিবেদক সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…
> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…
নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…
নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…