অর্থনীতি

এমাজউদ্দিন আহমেদ গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠায় কথা বলেছেন : মোস্তফা

  • 5:01 pm - July 18, 2022
এমাজউদ্দিন আহমেদ গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠায় কথা বলেছেন : মোস্তফা

ঢাকা: বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানি প্রফেসর ড. এমাজউদ্দিন আহমেদ আজীবন প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেছেন। সামাজিক ন্যায়বিচার ও সকল পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠার জন্য কথা বলতেন, লিখতেন।

সোমবার ( ১৮ জুলাই ) যাদু মিয়া মিলনায়তনে নয়াপল্টন বিকেলে, বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ, বিএনপি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, ও সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যাপক ডা: শাহরিয়ার হোসেন চৌধুরীর পক্ষ থেকে আয়োজিত প্রথম দিনের কর্মসূচি পালনে প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানি প্রফেসর ড. এমাজউদ্দিন আহমেদ স্মরণে দ্বিতীয় মৃত্যু বার্ষিক উপলক্ষে জাতীয় জনতা ফোরাম গৃহীত তিনদিন ব্যাপী কর্মসুচীর প্রথম দিন কোরআন খতম ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ড. এমাউদ্দিন আহমেদ অত্যন্ত বিনয়ী একজন মানুষ ছিলেন। তিনি ছিলেন সমগ্র জাতির অভিভাবক। তার চলে যাওয়ায় সকলেই বাকরুদ্ধ। তার চলে যাওয়ায় দেশ ও জাতি একজন পরীক্ষিত, মেধাবী, স্পষ্টবাদী দেশপ্রেমিক রাষ্ট্রবিজ্ঞানীকে হারালো। তার শুন্যতা পুরন হওয়ার নয়। এমাজউদ্দিন আহমেদের মৃত্যু একটি নক্ষত্রের পতন।

ন্যাপ মহাসচিব বলেন, দেশ ও মানুষের মঙ্গল আকাঙ্ক্ষায় নিমগ্ন হয়েছে ড. এমাউদ্দিন আহমেদের তার চিন্তা ও কর্মধারা। মত ও পথের ভিন্নতা আড়াল করেনি মানবিকতা ও ন্যায়ের পথ। আলোকিত মানুষ ছিলেন তিনি। ‘সবার সঙ্গে মিত্রতা, নয় কারও প্রতি শত্রুতা’- এই ছিল তার কর্মধারা। জাতির প্রয়োজনে উদ্যোগ ও উদ্যমে অগ্রসর হয়েছেন স্বকীয় কর্মধারায়, সংযত-সীমিত থেকেছেন নিজ পরিসরে।

তিনি আরো বলেন, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হওয়ার সুবাদে গণতন্ত্র, সুশাসন, সমাজ, সংস্কৃতি ও সংকটের কথা বলেছেন। এমাজউদ্দিন আহমেদ। এটি কোনো দলীয় অবয়বে বিচার করা যায় না। এটি ছিল তার দেশপ্রেম, আদর্শ ও নীতিবোধের সাহসী প্রকাশ।

সংগঠনের সভাপতি মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারের সভাপতিত্বে এবং সংগঠনের মহাসচিব কবি এনামুল হক কাফীর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহন করেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, ন্যাপ সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া, সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আমিন, মাহি আল ফয়সাল, নির্বাহী সদস্য এডভোকেট মো. সপ্নিল সরকার, ডা. মিজানুর রহমান প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন, নয়াপল্টন জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম, মুফতি মাওলানা যোবায়ের আহমেদ।

মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, ড. এমাজউদ্দিন আহমেদ বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে আপোষহীন ছিলেন। তিনি উদার-আধুনিক রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছেন আজীবন। সমাজের বিভক্তি দূর করতে না পারলে বাংলাদেশ রাষ্ট্র নানা দিক থেকে সমস্যায় পড়বে বলে মনে করতেন তিনি।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার বলেন, শিক্ষা এবং রাজনৈতিক অঙ্গনে অধ্যাপক এমাজউদ্দীনের সমঝোতা প্রতিষ্ঠার উদ্যোগ তাকে নন্দিত পর্যায়ে নিয়ে গিয়েছিল। তিনি সাধারণভাবে শ্রদ্ধা এবং ভালোবাসার পাত্রে পরিণত হয়েছিলেন। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ কেবল একজন শিক্ষাবিদই ছিলেন না, একাধারে তিনি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক ছিলেন।

তিনদিনের গৃহীত কর্মসূচির মধ্যে আগামীকাল মঙ্গলবার ১৯ জুলাই, এতিম বাচ্চা, পথশিশু ও পুরানা পল্টন জামেয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
তৃতীয় শেষ সমাপনী দিন ২০ জুলাই বুধবার, সকালে জাতীয় প্রেস ক্লাবে লাউঞ্জে, প্রফেসর ডক্টর ইমেরিটাস এমাজউদ্দীন আহমদ এর জীবন ও কর্মময় উপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন – এমাজউদ্দীন আহমদ এর সুপ্রিয় হাতের গড়া সফল ছাত্র, বিশিষ্ট রাজনীতিবীদ, এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, ( সিনিয়র যুগ্ম মহাসচিব জাতীয়তাবাদী দল বিএনপি -) প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, বিশিষ্ট শিক্ষাবীদ, আইজ্ঞ, ডক্টর আসিফ নজরুল, ( অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয় -), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন – যথাক্রমে : মোহাম্মদ শাহজাহান – ভাইস চেয়ারম্যান জাতীয়তাবাদী দল বিএনপি, ডক্টর এনামুল হক চৌধুরী, উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন, ডক্টর আ ন ম এহসানুল হক মিলন, ( সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী -), বিশিষ্ট রাজনীতিবীদ ও সাংবাদিক, মুজিবুর রহমান মঞ্জু, ( সদস্য সচিব – এবি পাটি -), সাবেক সফল ছাত্রনেতা শহিদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক ( কৃষক দল – কেন্দ্রীয় কমিটি -), বিশিষ্ট রাজনীতিবীদ ও কলামিস্ট, এম গোলাম মোস্তফা ভুঁইয়া, মহাসচিব ( ন্যাশনাল আওয়ামী পাটি ন্যাপ -), বিশিষ্ট রাজনীতিবীদ, ও সংগঠক মঞ্জু হোসেন ঈসা, ( মহাসচিব এনডিপি -) প্রমুখ। এছাড়াও আরও উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বিশিষ্টজনেরা। এতে সভাপতিত্ব করবেন প্রকৌশলী আ হ ম দেওয়ান মানিক – উপদেষ্টা জাতীয় জনতা ফোরাম।
আয়োজনে:- জাতীয় জনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au