বিএনপির চেয়ারম্যানকে নিয়ে আ.লীগ নেতার ধৃষ্টতাপূর্ন বক্তব্যের প্রতিবাদে তিতুমীর কলেজ ছাত্রদল বিক্ষোভ মিছিল-সমাবেশ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগ নেতার ধৃষ্টতাপূর্ন বক্তব্যের প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে তিতুমীর কলেজ ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সোমবার (১৮ জুলাই) তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান এমদাদ ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন এর নেতৃত্বে প্রায় অর্ধ শতাধিক ছাত্রদল নেতৃবৃন্দ মহাখালী ব্রাক বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে গুলশান (১) অভিমুখী গিয়ে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষ হয়।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন-তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ- সভাপতি ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক -মাহবুবুর রহমান মাহবুব, তিতুমীর কলেজ ছাত্রদলের সহ সভাপতি-আরিফুর রহমান মোল্লা, যুগ্ন সম্পাদক- মিরাজ আল ওয়াসী, যুগ্ন সম্পাদক-রিয়াজুল ইসলাম রিয়াজ, দপ্তর সম্পাদক- মোঃ আল আমিন খান, সহ দপ্তর সম্পাদক -রেজাউল ইসলাম রেজা, সাবেক যুগ্ম সম্পাদক-আলাউদ্দীন রিপন, সাবেক সহ সাধারণ সম্পাদক- আক্তার হোসেন,সাবেক সহ সাধারণ সম্পাদক- ফরহাদ হোসেন,সাবেক সহ সাধারণ সম্পাদক-মাহফুজ, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক- সোহেল হোসেন ,সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক সোহাগ সিকদার, যুগ্ন আহবায়ক হল শাখা- কামরুল হোসেন সাগর, সাবেক সহ সাহিত্য বিষয়ক সম্পাদক-মেহেদী হাসান চৌধুরী, সাবেক সহ পাঠাগার বিষয়ক সম্পাদক-কে এম মেহেদী হাসান অভি, মিরাজ হোসেন, মোঃ আল আমিন রনি, মামুন মোজাম্মেল, হাবিবুর রহমান, জুনায়েদ মোল্লা, নুর হাসান আকাশ, জাবেদ হোসেন, জাহিদুল ইালাম, এনামুল, শান্ত ভুইয়া, আরমান হোসেন,তানভির বিল্লাহ ,জিসান আহমেদ নিরব, জহিরুল ইয়ামিন, ইব্রাহিম খালিল, শাহিন আরমান, মোঃ নাঈম, জুয়েল সরদার, দেলোয়ার হোসেন সাইফি, বায়েজিদ, মেহেদি হাসান মাল, রায়হান, শিমুল, আল আমিন হোসেন, সাব্বির হাওলাদার, ফরহাদ হোসেন, আল মামুন, আমিনুল ইসলাম।
মিছিল শেষে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন এর সঞ্চলনায় বক্তব্যে কলেজ ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান এমদাদ বলেন, আমাদের প্রানের স্পন্দন, আগামীর রাষ্ট্র নায়ক, ছাত্রদলের একমাত্র সাংগঠনিক অভিভাবক জনাব দেশনায়ক তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগ নেতার বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তা না হলে আমরা ছাত্রদল এর চেয়েও কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো।