ঘটনা প্রবাহ

আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় গ্রাম ডাক্তার আশুতোষ নিহত

  • 4:57 pm - July 07, 2022

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি: আশাশুনি সাতক্ষীরা সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় এক গ্রাম ডাক্তার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ জুলাই) বিকাল ৪.৩০ টার দিকে সড়কের দক্ষিণ চাপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের টেংরাখালী গ্রামের জীবন সানার ছেলে, বর্তমান আশাশুনি সদর গ্রামে বসবাসকারী ও আশাশুনি বাজারে প্রাকটিসকারী গ্রাম ডাক্তার আশুতোশ রায় (৫৫) বুধহাটার দিক থেকে নিজের মোটর সাইকেল চালিয়ে আশাশুনি আসতেছিলেন।

বিকাল ৪.৩০ টার দিকে সড়কের চিলেডাঙ্গা মোড় পার হয়ে দঃ চাপড়া গ্রামে ঢোকার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বৈদ্যুতিক জোড়া খুঁটির সাথে দ্রম্নতগতির মোটর সাইকেল ধক্কা লাগে। ঘটনাস্থলেই তার মৃতু্য হয়। খবর পেয়ে আশাশুনি থানা পুলিশ ও আশাশুনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি দল ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করেন। দুর্ঘটনায় নিহতের মাথার হেলমেট ও মোটর সাইকেল দুমড়ে মুচড়ে গেছে। দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি।

আশাশুনি ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন বৈদু্যতিক খুঁটির সাথে ধাক্কা লেগে একজনের মৃতু্য হয়েছে। তাকে উদ্ধার করে পুলিশের মাধ্যমে তার পরিবারের কাছে হস্ত্মান্ত্মর করা হয়েছে।

উলেস্নখ্য, আশুতোষ রায় ৯০ দশকের পর থেকে আশাশুনি উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি কিছুদিন সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। মৃতু্যকালে তিনি স্ত্রী, তিন পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au