ঘটনা প্রবাহ

আশাশুনির বড়দলে চেতনানাশক ঔষধ খাইয়ে লুট করার অভিযোগ

  • 3:47 pm - July 06, 2022

আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি: আবারো আশাশুনির বড়দলে স্বামী স্ত্রীকে চেতনানাশক ঔষুধ খাইয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে একটি সংঘবদ্ধচক্র। এ ঘটনায় তথ্য অনুসন্ধান এবং পাশ্ববর্তী লোকজনের সাথে কথা বলে জানাগেছে রোববার রাতে উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের মৃত সিদাম কুন্ডুর ছেলে স্বপন কুন্ডু (মাখম কুন্ড) (৮০) ও তার স্ত্রী ঊষা রানী কুন্ডু (৬৫)কে ভাতের সঙ্গে চেতনা নাশক ঔষধ খাইয়ে অচেতন করে টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে একটি সংঘবদ্ধচক্র। স্থানীয়রা জানান, সোমবার সকাল ৮টার দিকে প্রতিদিনের ন্যায় দুধওয়ালা ডলি রানী তার বাড়িতে দুধ নিতে এসে দেখে খাওয়ার প্লেটের পাশে গৃহবধু ঊষা রানী ও ঘরের ভিতরে খাটের উপরে স্বপন কুন্ডু অচেতন অবস্থায় পড়ে আছে।

তখন তিনি পার্শ্ববর্তী লোকজনকে ডাকলে তারা এসে অচেতন অবস্থায় স্বামী-স্ত্রী দুজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত চেতনা নাশক ঔষধ নাকি স্প্রে করে অজ্ঞান করেছে এবং স্বর্ণালংকারসহ নগদ কত টাকা নিয়ে গেছে তার সঠিক তথ্য পাওয়া যায়নি। আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ মমিনুল ইসলাম (পিপিএম) বলেন, বিষয়টা আমার কেউ জানায়নি।

সেখানে পুলিশ পাঠিয়েছি অচেতন ব্যক্তিদের চিকিৎসা চলছে। যারা এ ঘটনা ঘটিয়েছে তারা একটি সংঘবদ্ধচক্র এই সংঘবদ্ধচক্রকে খুঁজে বের করার জন্য কার্যক্রম অব্যাহত রয়েছে।
ক্যাপশান : আশাশুনির বড়দলে আবারো স্বামী স্ত্রী অজ্ঞান পার্টির কবলে।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au