অর্থনীতি

মুদ্রানীতি ঘোষণা মূল্যস্ফীতি ও বিনিময় হার স্থিতিশীল রাখাই হবে চ্যালেঞ্জ

  • 1:37 pm - June 30, 2022
মুদ্রানীতি ঘোষণা মূল্যস্ফীতি ও বিনিময় হার স্থিতিশীল রাখাই হবে চ্যালেঞ্জ

ঢাকা: নতুন অর্থবছরের মুদ্রানীতির মূল চ্যালেঞ্জ হবে টাকার অভ্যন্তরীণ ও বাহ্যিক মান অর্থাৎ মূল্যস্ফীতি ও বিনিময় হার স্থিতিশীল রাখা। বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থবছরের মুদ্রানীতি ঘোষণার সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর এসব তথ্য জানান।

মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই মুদ্রানীতি ঘোষণা করা হয়। বিদায় গভর্নর বলেন, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চলমান অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রমণ সমর্থন অব্যাহত রাখা জন্য সতর্কতামূলক মুদ্রানীতি ভঙ্গি অনুসরণ করা হয়েছে যা কিছুটা সংকোচন মূলক।

ফজলে কবির বলেন, করোনার কারণে বর্তমান বিশ্ব এক ক্রান্তিকাল অতিক্রম করছে। সরকার করোনা মোকাবিলা করতে ২০২০ সালের মার্চ থেকে গত এপ্রিল পর্যন্ত ২ লাখ ৪২৯ কোটি টাকা প্রণোদনা প্যাকেজ দিয়েছে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ১ লাখ ৬৯ হাজার কোটি টাকার ১০টি প্যাকেজ বাস্তবায়ন করা হচ্ছে। বিভিন্ন উদ্যোগে জিডিপির প্রবৃদ্ধি কাঙ্খিত স্তরে পৌঁছালেও মূল্যস্ফীতিকে লক্ষ্যমাত্রার মধ্যে সীমিত রাখা চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। বিদায়ী অর্থবছরে (২০২১-২২) সরকারিখাতে ঋণের প্রবৃদ্ধি হয়েছে ২৭ দশমিক ৯ শতাংশ এবং বেসরকারিখাতে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ১ শতাংশ। বৈদেশিক ঋণ বেশি পাওয়ায় ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ লক্ষ্যমাত্রার চেয়ে অনেকটা কম হয়েছে। তাই ২০২২-২৩ অর্থবছরে সরকারি-বেসরকারি ঋণের লক্ষ্য ধরা হয়েছে ৩৬ দশমিক ৩ শতাংশ ও ১৪ দশমিক ১ শতাংশ।

গভর্নর বলেন, বিভিন্ন উদ্যোগে অর্থনীতি ঘুরে দাঁড়ালেও ফেব্রুয়ারি থেকে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের ফলে এক অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর ফলে বিশ্বে প্রবৃদ্ধি কমেছে। বাংলাদেশ করোনার প্রভাব কাটিয়ে অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম শক্তিশালী হলেও সরবরাহ চেইনে সমস্যা থাকায় বিশ্ব চাহিদা ও সরবরাহের মধ্যে অসামঞ্জস্য দেখা দিয়েছে। এর ফলে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অর্থনীতিও বিশাল চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।

বিদায়ী গভর্নর বলেন, আমদানির তুলনায় রপ্তানি অনেক কম হয়েছে। অন্যদিকে রেমিটেন্সও কমেছে। ২০২১-২২ অর্থবছরের ১১ মাসে রপ্তানি আয় হয়েছে ৩৪ দশমিক ৯ শতাংশ, ৩৯ দশমিক ১ ও ঋনাত্মক ১৬ শতাংশ। যেখানে আগের বছরের একই সময়ে ছিল ১৩ দশমিক ৬৪ শতাংশ, ১৭ দশমিক ৩০ ও ৩৯ দশমিক ৫০ শতাংশ। এর ফলে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৫ দশমিক ৩ বিলিয়ন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল মাত্র ১ দশমিক ৭ শতাংশ।

তিনি আরও বলেন, ঘাটতির পরিমাণ বেশি পাওয়ায় বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ সৃষ্টি হচ্ছে। এর ফলে টাকার বিনিময় হারের উপরও বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। এর ফলে ২০২১ সালের জুনে ৪৬ দশমিক ৪ বিলিয়ন ডলার থেকে কমে ২৭ জুন রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৪১ দশমিক ৮ বিলিয়ন ডলার। আর টাকার বিনিময় হার ৮৪ দশমিক ৮১ শতাংশ থেকে ৯২ দশমিক ৯৫ শতাংশ হয়েছে।

তাই সার্বিক দিক বিবেচনা করে ২০২২-২৩ অর্থবছরের মুদ্রানীতির মূল চ্যালেঞ্জ হবে টাকার অভ্যন্তরীণ ও বাহ্যিক মান অর্থাৎ মূল্যস্ফীতি ও বিনিময় হারকে স্থিতিশীল রাখা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au