রাজনীতি

কাউন্সিলর মানিক-নিলুফার আয়োজনে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

  • 6:14 pm - June 30, 2020
কাউন্সিলর মানিক-নিলুফার আয়োজনে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

ঢাকা: মহামারী করোনাভাইরাসের সংক্রমণ কাল মোকাবেলায় কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের জন্য সহায়তা অব্যাহত রেখেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তারই ধারাবাহিকতায় করোনা ভাইরাসের বতর্মান পরিস্থিতিতে কর্মহীন অসহায়-হত দরিদ্র মানুষের দুঃখ-কষ্ট লাঘবে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী যৌথ ভাবে বিতরণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক এবং ২২,২৩,২৬ ২৬ নং ওয়ার্ড  সংরক্ষিত মহিলা আসন থেকে নির্বাচিত কাউন্সিলর নিলুফা রহমান।

মঙ্গলবার দুপুরে পুরান ঢাকার লালবাগ শহীদ আবদুল আলীম মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ২০০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ কাল মোকাবেলায় কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের জন্য সহায়তা অব্যাহত রেখেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক। এ এলাকার বসবাসরত মানুষের বাড়ি বাড়ি গিয়ে অসহায় ও নিম্মবিত্ত মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের পাশে দাড়িয়েছেন তিনি।

কাউন্সিলর মানিক জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনগণের প্রতিনিধি হয়ে ২৬ নং ওয়ার্ডের জনসাধারণের কথা চিন্তা করে তাদের জানমালের নিরাপত্তার স্বার্থে সরকার যে পদক্ষেপ নিয়েছে সেগুলো পালন করার চেষ্টা করছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া  উপহার সামগ্রী এলাকার গরিব-দুঃখী মানুষদেরকে নিজ হাতে পৌঁছে দিচ্ছি। করোনা ভাইরাসের কারনে আমাকে মানুষের পাশে থাকতে হচ্ছে। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের পাশে সব সময় থাকতে পারি।

তিনি বলেন, এলাকার জনগন যেন নিরাপদে থাকে এবং তাদের মধ্যে করোনা ভাইরাসের প্রভাব না পড়ে সেজন্য আমি এই মাঠে লিস্ট অনুযায়ী প্রতিটি পরিবারের একজনকে এখানে ৪/৫ ফুট দূরত্ব বজায় রেখে অবস্থান করতে বলি।আমার এলাকার জনগন এখন অনেকটা সচেতন। তারা সরকারের নির্দেশ মেনে চলার চেষ্টা করছেন। আশা করি আমরা সম্মিলিত ভাবে এই করোনা মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের জন্যই আজ এ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে এই উপহার তুলে দেয়া হলো এবং আগামীতে এ সহযোগিতা অব্যাহত থাকবে। আমি ব্যক্তিগত উদ্যোগে সপ্তাহের প্রতি বুধবার ‘এক মিনিটের ফ্রি সবজি বাজার’ ব্যবস্থা প্রচলন রেখেছি।এই বাজারে প্রান্তিক কৃষকের নিকট হতে সবজি কিনে এনে প্রায় ৫শ’ পরিবারকে বিনামূল্যে  দিয়ে থাকি ।

এসময় মানিক আরো বলেন, এটা ত্রাণ নয়, এটা আমার ২৬ নং ওয়ার্ডে যারা বসবাস করেন তাদের অধিকার। এটা আমাদের দায়িত্ব তাদের পাশে দাড়ানো।

তিনি জনগণের পাশে বাঙ্গালীর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছেন এবং একজন দায়িত্ববান জনপ্রতিনিধি হয়ে নিজে এলাকার মানুষের খোজ খবর নিচ্ছেন। পৌঁছে দিচ্ছেন প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী।

কাউন্সিলর মানিক-নিলুফার আয়োজনে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

এ বিষয়ে জানতে চাইলে আলহাজ্ব হাসিবুর রহমান মানিক বলেন, বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাস সংক্রমণ রোধে শুরু থেকেই সরকারের নির্দেশনা পালন করে যাচ্ছি। এ সংকটে আমার এলাকার প্রতিটা মানুষের পাশে থাকার চেষ্টা করছি। যেভাবে ভোটের সময় মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছি সেই ভাবে প্রতিটা ঘরে ঘরে গিয়ে তাদের প্রাপ্য বুঝিয়ে দিচ্ছি।

তিনি আরো বলেন, এই সংকট সমাধানের জন্য আমি বাসায় বাসায় খাবার পৌঁছে দিচ্ছি, যাতে কোনো মানুষের খাবারের কষ্ট না হয়, যাতে করোনাভাইরাস সংক্রমণ সহজেই রোধ করা যায়।প্রধানমন্ত্রীর যে উপহার দিয়েছেন আমরা সেই উপহার সাধারণ মানুষের মাঝে দিচ্ছি। তিনি বলেন, করোনা ভাইরাসের এই ক্লান্তিলগ্নে মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে এলাকার মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি।

মানিক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ও আমাদের মেয়র সাহেবের নেতৃত্বে সাধারণ মানুষের সুবিধা অসুবিধা মাথায় রেখে সংক্রমন রোধে মাঠে আছি। তিনি বলেন, যতদিন না এই করোনা সংকট সমাধঅন না হবে ততদিন এইজন সেবক হয়ে মাঠে থাকবো।

২২,২৩,২৬ ২৬ নং ওয়ার্ড  সংরক্ষিত মহিলা আসন থেকে নির্বাচিত কাউন্সিলর নিলুফা রহমান জানান, আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সে অনুযায়ী আমরা জনগনের পাশে আছি। জাতীয় এ দুর্যোগে কোনো মানুষই না খেয়ে থাকবে না। আমার একটিই কথা, আপনারা ঘরে থাকুন তবেই আপনারা ভাল থাকবেন। যখন যা প্রয়োজন হবে আমাদেরকে জানাবেন আমরা সাধ্য মতো দিয়ে যাব। আপনাদের পাশে আমরা আছি এবং থাকব।

প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাসরিন আক্তার ফ্লোরা সহ স্থানিয় নেতৃবৃন্দ।

 

নতুন সময়/টিআই/শাকিল

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au