জাতীয়

সারা দেশে সব লোকাল, মেইল ও কমিউটার ট্রেন চলাচল বন্ধ

  • 7:41 am - March 24, 2020
সারা দেশে সব লোকাল, মেইল ও কমিউটার ট্রেন চলাচল বন্ধ

ঢাকা: ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে সোমবার রাত ১২টা থেকে সারা দেশে সব লোকাল, মেইল ও কমিউটার ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। একইসঙ্গে আগামী ২৬ মার্চ থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ করার ব্যাপারেও প্রস্তুতি নেয়া হয়েছে।

সোমবার থেকে ট্রেনের সব ধরনের টিকিট বিক্রিও বন্ধ করে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৪ মার্চ) রেলের পরিচালক (পরিচালন) মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান মঙ্গলবার সকালে জানিয়েছেন, উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার রাত থেকে সারা দেশে লোকাল, মেইল ও কমিউটার ট্রেন বন্ধ করা হয়েছে। ২৬ মার্চ থেকে আন্তনগর ট্রেনও বন্ধ করে দেয়া হবে।

এদিকে রেলওয়ে সূত্র জানিয়েছে, গতকাল বিকেলে সরকারি ছুটি ঘোষণার পর কমলাপুর রেলওয়ে স্টেশনে মানুষের উপচে পড়া ভিড় জমে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে রাতেই বন্ধ করে দেয়া হয় সব লোকাল, মেইল ও কমিউটার ট্রেন।

জনসমাগম এড়ানোর পাশাপাশি হোম কোয়ারেনটাইনে থাকার জন্য সরকারি-বেসরকারি পর্যায়ে ছুটি ঘোষণা করা হচ্ছে। অথচ সেই ছুটি নিয়ে মানুষ রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতে হুমড়ি খেয়ে পড়ছে। তাতে করে করোনার সংক্রমণ ঝুঁকি বাড়ছে।

এ পরিস্থিতিতে কোনও রকম লিখিত নির্দেশ ছাড়াই দেশের মূল রেলস্টেশনগুলোর নিয়ন্ত্রণ কক্ষে ফোন করে সোমবার রাত থেকে রেল চলাচল বন্ধের নির্দেশ দেয় রেলওয়ে কর্তৃপক্ষ।

এদিকে সারা দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পর আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি সব অফিস টানা ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। করোনার বিস্তার রোধ কার্যক্রমে স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে মঙ্গলবার থেকে সারা দেশে সেনা মোতায়েন করা হয়েছে। দূরপাল্লার বাসসহ ধীরে ধীরে বন্ধ হচ্ছে গণপরিবহনও।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au