খেলাধুলা

তামিম-মিরাজ সাজঘরে, জয়-শান্তকে নিয়ে লড়াইয়ে বাংলাদেশ

  • 7:19 am - June 18, 2022

টেস্ট ক্রিকেটে একজন ব্যাটারের সবচেয়ে বড় যে গুণ থাকা আবশ্যক, সেটি হলো ধৈর্য। এই গুণ পুরোমাত্রায় আছে ক্রেইগ ব্রাফেটের। যার প্রমাণ আবারও মিলল অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিন। দাঁতে দাঁত চেপে উইকেটে পড়ে থাকলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। তাকে লেগ বিফোরে ফাঁদে ফেলে শতক বঞ্চিত করলেন খালেদ আহমেদ।  ২৬৮ বলে ৯৪ রানের ইনিংস খেলে তামিম ইকবালদের যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন টেস্ট ক্রিকেটের ব্যাটিং কেমন হওয়া উচিত। তার ব্রাফেটের ব্যাটে ভর করে ২৬৫ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা।  দারুণ বোলিং করলেন মেহেদী হাসান মিরাজ।  ২২.৫ ওভারে ৫৯ রান দিয়ে নিলেন ৪ উইকেটে।

প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ১০৩ রানে অলআউট হয় বাংলাদেশ। অর্থাৎ ১৬২ রানের লিড পায় ওয়েস্ট ইন্ডিজ। আর সে লিডের জবাবে দ্বিতীয় ইনিংসে নেমে শুরুটা ভালোই করে বাংলাদেশ। কিন্তু এ ভালোটা দীর্ঘ হয়নি।  ৩৫ রান যোগ করতেই ২ উইকেট পড়ে যায় টাইগারদের। দ্রুত আউট হয়ে গেছেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজ। দশম ওভারে আক্রমণে এসেই তামিমকে ফিরিয়ে দেন আলজারি জোসেফ।

উইকেটের পেছনে ক্যাচ হওয়ার আগে চার বাউন্ডারিতে ৩১ বলে ২২ রান করেন তামিম। তিন নম্বরে নামানো হয় মিরাজকে। নিজের পরের ওভারে এ ডানহাতি অলরাউন্ডারকেও ফিরিয়ে দেন জোসেফ। আউট হওয়ার আগে মাত্র ২ রান করতে পেরেছেন মিরাজ। এরপর দিনের শেষভাগের প্রায় আধঘণ্টা সময় বিপদ বাড়াননি মাহমুদুল জয় ও নাজমুল হোসেন শান্ত। এ দুজনের অবিচ্ছিন্ন ৫০ বলের জুটিতে এসে ১৫ রান। জয় ১৮ ও শান্ত ৮ রান নিয়ে তৃতীয় দিনের ব্যাটিং শুরু করবেন। ১১২ রানে পিছিয়ে আছে টাইগাররা।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au