খেলাধুলা

বড় জয়ে সিরিজে সমতা ফেরাল ভারত

  • 7:01 am - June 18, 2022

দক্ষিণ আফ্রিকা বিপক্ষে দিনেশ কার্তিকের আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক হয় ২০০৬ সালে। ১৬ বছরের বেশি সময় পর সেই প্রোটিয়াদের বিপক্ষেই এই সংস্করণে তিনি পেলেন প্রথম ফিফটি। তার সঙ্গে হার্দিক পান্ডিয়াও খেললেন ঝড়ো ইনিংস। পরে আভেশ খানের ক্যারিয়ার সেরা বোলিংয়ে মুখ থুবড়ে পড়ল দক্ষিণ আফ্রিকার ইনিংস। বড় জয়ে সিরিজে সমতা ফেরাল ভারত। রাজকোটে শুক্রবার (১৭ জুন) চতুর্থ টি-টোয়েন্টিতে রিশাভ পান্তের দলের জয় ৮২ রানে। ১৭০ রানের লক্ষ্য তাড়ায় ৮৭ রানে থমকে যায় সফরকারীরা।

এই সংস্করণে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন স্কোর এটিই। ২০২০ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৯ রান ছিল আগের রেকর্ড। দলটির বিপক্ষে রানের দিক থেকে ভারত পেল সবচেয়ে বড় জয়। ছাড়িয়ে গেল আগের ম্যাচে পাওয়া ৪৮ রানের জয়কে। ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে ২৭ বলে ৫৫ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা কার্তিক। পান্ডিয়া ৩১ বলে করেন ৪৬ রান। ৪ ওভারে ১৮ রানে ৪ উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার আভেশ। ২১ রানে যুজবেন্দ্র চেহেলের প্রাপ্তি ২টি। হার্শাল প্যাটেল ২ ওভারে মাত্র ৩ রান দিয়ে নেন একটি উইকেট। প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকার জয়ের পর টানা দুই ম্যাচ জিতল ভারত। আগামীকাল রবিবার বেঙ্গালুরুতে শেষ ম্যাচে হবে সিরিজের ফয়সালা।

সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই রুতুরাজ গায়কোয়াড়কে হারায় স্বাগতিকরা। লুঙ্গি এনগিডির বাড়তি বাউন্সে আলগা শটে কিপারের গ্লাভসে ধরা পড়েন ডানহাতি ওপেনার। তিনে নেমে শ্রেয়াস আইয়ার টেকেন কেবল দুই বল। টি-টোয়েন্টি অভিষেকে প্রথম উইকেটের স্বাদ পান মার্কো ইয়ানসেন। এলবিডব্লিউয়ের আবেদনে আম্পায়ার সাড়া না দেওয়ায় রিভিউ নিয়ে সফল হয় দক্ষিণ আফ্রিকা। ইশান কিষান খেলছিলেন দারুণ। আনরিক নরকিয়ার প্রথম বলেই র‍্যাম্প শট খেলার চেষ্টায় বাঁহাতি ব্যাটসম্যান কট বিহাইন্ড হয়ে ফেরেন ২৬ বলে ২৭ রান করে। সপ্তম ওভারে ৪০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। পঞ্চম উইকেটে ৪১ রানের জুটিতে দলকে এগিয়ে নেন অধিনায়ক পান্ত ও পান্ডিয়া। ঝড় তোলার আগেই পান্তকে (১৭) ফিরিয়ে দেন বাঁহাতি স্পিনার কেশভ মহারাজ। এরপরই ভারত ইনিংস সেরা ৩৩ বলে ৬৫ রানের জুটি পায় পান্ডিয়া ও কার্তিকের ব্যাটে।

৩টি করে চার-ছক্কায় ৪৬ রান করে শেষের আগের ওভারে বিদায় নেন পান্ডিয়া। শেষ ওভারে ডোয়াইন প্রিটোরিয়াসকে ছক্কায় উড়িয়ে কার্তিক পঞ্চাশে পা রাখেন ২৬ বলে। ৩৬তম ম্যাচে এসে প্রথম টি-টোয়েন্টি ফিফটি পেলেন ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান। ২০১১ থেকে ২০১৬ পর্যন্ত অবশ্য জাতীয় দলের হয়ে এই সংস্করণে তিনি খেলার সুযোগ পাননি। এই সিরিজ দিয়ে দলে ফেরেন তিন বছর পর। এবারের আইপিএলে নিজেকে ফিনিশার হিসেবে নতুন করে চেনান কার্তিক। সেটারই ঝলক দেখা গেল এই ম্যাচে। ২০৩.৭০ স্ট্রাইক রেটে ৯ চার ও ২ ছক্কায় গড়া তার ৫৫ রানের ইনিংসটি।

সিরিজে টানা চতুর্থ ম্যাচে রান তাড়া করতে নামা দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওভারে খায় বড় ধাক্কা। নন স্ট্রাইক প্রান্তে ডাইভ দেওয়ার সময় কনুইয়ে আঘাত পেয়ে মাঠ ছাড়েন অধিনায়ক টেম্বা বাভুমা। পরের ওভারে প্রিটোরিয়াসের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান কুইন্টন ডি কক (১৪)। প্রিটোরিয়াস পরের ওভারে শূন্য রানে ফেরেন আভেশের বলে ক্যাচ দিয়ে। হাইনরিখ ক্লাসেন ও ডেভিড মিলার যেতে পারেননি দুই অঙ্কে। রাসি ফন ডার ডাসেনের ২০ রান হয়ে থাকে ইনিংসের সর্বোচ্চ। আভেশ একই ওভারে ফন ডাসেনের সঙ্গে তুলে নেন ইয়ানসেন ও মহারাজের উইকেট। নরকিয়া ও এনগিডিও বিদায় নেন দ্রুতই। বাভুমা পরে আর ব্যাটিংয়ে নামেননি।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২০ ওভারে ১৬৯/৬ (রুতুরাজ ৫, কিষান ২৭, শ্রেয়াস ৪, পান্ত ১৭, হার্দিক ৪৬, কার্তিক ৫৫, আকসার ৮*, হার্শাল ১*; ইয়ানসেন ৪-০-৩৮-১, এনগিডি ৩-০-২০-২, প্রিটোরিয়াস ৪-০-৪১-১, নরকিয়া ৩-০-২১-১, শামসি ২-০-১৮-০, মহারাজ ৪-০-২৯-১)

দক্ষিণ আফ্রিকা: ১৬.৫ ওভারে ৮৭ (ডি কক ১৪, বাভুমা ৮ রিটায়ার্ড হার্ট, প্রিটোরিয়াস ০, ফন ডাসেন ২০, ক্লাসেন ৮, মিলার ৯, ইয়ানসেন ১২, মহারাজ ০, নরকিয়া ১, এনগিডি ৪, শামসি ৪*; ভুবনেশ্বর ২-০-৮-০, পান্ডিয়া ১-০-১২-০-, আভেশ ৪-০-১৮-৪, হার্শাল ২-০-৩-১, চেহেল ৪-০-২১-২, আকসার ৩.৫-০-১৯-১)

ফল: ভারত ৮২ রানে জয়ী

সিরিজ: পাঁচ ম্যাচ সিরিজের প্রথম চারটির পর ২-২ সমতা

ম্যান অব দা ম্যাচ: দিনেশ কার্তিক

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au