জাতীয়

ঢাকায় যানজটে দুর্বিষহ হয়ে উঠছে মানুষের জীবন

  • 2:22 pm - June 13, 2022

যানজটে ঢাকার মানুষের জীবন দিন দিনই দুর্বিষহ হয়ে উঠছে। সকালের আলো ফোটার আগেই শুরু হওয়া জ্যাম কমছে না মধ্যরাতেও। দুই কোটি মানুষের এ শহরে যানজট কোন পর্যায়ে পৌঁছেছে চলার পথে কর্মব্যস্ত মানুষের প্রতিদিনকার ভোগান্তিই তার বাস্তব চিত্র। ২০ মিনিটের রাস্তা যেতে সময় লাগছে এক ঘণ্টা। রোদে, ঘামে আর গণপরিবহনে অতিরিক্ত যাত্রীর ঠাসাঠাসিতে নাকাল রাজধানীবাসী। দিন দিন এ পরিস্থিতি আরও নাজুক হচ্ছে। এতে সময় নষ্টের পাশাপাশি বাড়ছে শারীরিক ও মানসিক স্বাস্থ্যঝুঁকি।

সপ্তাহের অন্যান্য দিনের মতো সোমবারও (১৩ জুন) সকাল থেকে ঢাকার বিভিন্ন সড়কে ছিল তীব্র জ্যাম। ব্যস্ততম সড়কে মিনিটের পর মিনিট ঠায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে গাড়িগুলো। এতে সময় ও অর্থ যেমন নষ্ট হচ্ছে, মানুষের দুর্ভোগও ছাড়িয়ে যাচ্ছে সহনীয়তার সব সীমা। শহরের বাসিন্দারা প্রতিদিনের যানজটের কবলে পড়ে নানা স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হচ্ছেন। এতে প্রায় সব পরিবারে বাড়ছে চিকিৎসা ব্যয়। বাড়ছে মানসিক সমস্যাও। এর মধ্যে যানজটে সবচেয়ে বেশি ভোগান্তি নারী-শিশুদের।

এদিন রাজধানীর তেজগাঁও, গুলশান, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, এফডিসি মোড়, মগবাজার, শাহবাগ, প্রেস ক্লাব, পল্টন ও মতিঝিলের মতো ব্যস্ততম সড়কে সরেজমিনে দেখা গেছে, অনেকেই আধা ঘণ্টার পথ যাচ্ছেন এক থেকে দেড় ঘণ্টায়। কর্মজীবীরা গাড়িতে বসে বারবার শুধু ঘড়ির কাঁটার দিকে তাকাচ্ছেন। সময়মতো অফিসে যাওয়াই যেন তাদের জন্য বড় চ্যালেঞ্জ।

বিভিন্ন গন্তব্যমুখী যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যানজটের কথা মাথায় রেখে অনেকে আগেভাগে বাসা থেকে বের হচ্ছেন। কিন্তু তাতেও কাজের কাজ হচ্ছে না। প্রতিদিনই রাস্তায় দুর্ভোগ বাড়ছে। অনেককে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে ছুটতে দেখা গেছে। যথাযথ নগর পরিকল্পনা ও ট্রাফিক ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন ছাড়া এ ভোগান্তি থেকে মুক্তি নেই, মনে করেন যাত্রীদের অনেকে।

সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে নিজস্ব প্রতিবেদকরা জানিয়েছেন, অনেকে হাঁপানি, শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপের মতো শারীরিক নানা সময় নিয়ে প্রতিদিন রাস্তায় বের হন। ভাবেন, আজ বুঝি রাস্তা একটু ফাঁকা থাকবে! কিন্তু পরক্ষণেই তাদের সে ভাবনায় ছেদ পড়ে। একে তো তীব্র যানজট তার ওপর অসহ্য গরমে তাদের একই অভিজ্ঞা নিয়েই চলতে হয়। এতে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, যাত্রীদের অনেকের সঙ্গে কথা বলে এমনটিই জানা গেছে।

ঢাকায় যানজট পরিস্থিতির উত্তরোত্তর অবনতি ঘটছে। ট্রাফিক জ্যামে আটকে থাকাই যেন এ শহরের বাসিন্দাদের নিত্যদিনের নিয়তি। যানজট নিরসনে বিভিন্ন সময় নানা পরিকল্পনা-মহাপরিকল্পনা নেওয়া হলেও বাস্তবিক অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। আজ এই সড়কে রিকশা বন্ধ, তো কাল আবার খুলে দেওয়া হচ্ছে। উন্নয়ন প্রকল্পে ধীরগতির কারণে খোঁড়াখুঁড়িও শেষ হচ্ছে না। সড়কের দুপাশে অবৈধ পার্কিং তো রয়েছেই। এসব অসঙ্গতির বলি হচ্ছেন সাধারণ মানুষ। দিনশেষে পুরস্কার হিসেবে নগরবাসীর ভাগ্যে জুটছে শুধু ভোগান্তিটুকুই।

আরেক প্রতিনিধি তিনি জানান আজ সোমবার ঢাকার অন্যান্য সড়কের মতো বাড্ডা প্রগতি সরণি, নতুনবাজার, নর্দা, কুড়িল বিশ্বরোড, বনানী, মহাখালী, নাবিস্কো, সাতরাস্তা এলাকায়ও দেখা গেছে যানবাহনের তীব্র জটলা। ধানমন্ডি থেকে গুলশানের নেপাল দূতাবাসে কাজে এসেছেন মো. সাব্বির তিনি বলেন, সকালে নেপাল দূতাবাসে যাওয়ার জন্য ধানমন্ডি থেকে গুলশানের দিকে রওনা হই। রাস্তায় প্রচণ্ড যানজট ছিল, ৩০-৪০ মিনিটের পথ যেতে দেড় ঘণ্টার বেশি লেগেছে।

যানজটের মধ্যে অসহনীয় গরম ভীষণ ভুগিয়েছে। যাত্রীদের অভিযোগ, যানজটের বড় কারণ চালকদের যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানো-নামানো। এছাড়া মেট্রো রেলসহ সড়কে বিভিন্ন প্রকল্পের কাজে ধীরগতিও যানজট বাড়াচ্ছে। তবে প্রতিদিনের মতো আজও রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ সদস্যদের তৎপরতা দেখা গেছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au