জাতীয়

রেলওয়ের শূন্যপদ ২২ হাজার ৭০৪টি

  • 2:04 pm - June 13, 2022

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, বাংলাদেশ রেলওয়ের মোট শূন্যপদের সংখ্যা ২২ হাজার ৭০৪টি। এরমধ্যে প্রথম শ্রেণির ২০১টি, দ্বিতীয় শ্রেণির এক হাজার ৬০১টি, তৃতীয় শ্রেণির আট হাজার ৫৭৫টি এবং চতুর্থ শ্রেণির ১২ হাজার ৩২৭টি পদ শূন্য রয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের ১৮তম (বাজেট) অধিবেশনে আজকের বৈঠকে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে তিনি এসব তথ্য জানান।

সরকারি দলের মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী আরো জানান, এসব পদের মধ্যে প্রথম শ্রেণির ১৪টি ও দ্বিতীয় শ্রেণির ৫৫৪টি পদের চাহিদা ইতোমধ্যে পিএসসিতে পাঠানো হয়েছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির সাত হাজার ৩৫১টি পদের ছাড়পত্র পাওয়া গেছে। এরমধ্যে তৃতীয় শ্রেণির ৪৪১টি এবং চতুর্থ শ্রেণির দুই হাজার ৮১২টিসহ তিন হাজার ২৫৩টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগামী ১৭ জুন এএলএম গ্রেড-২ ও গার্ড গ্রেড-২ পদের নিয়োগ পরীক্ষা হবে।

রেলওয়ের অব্যবহৃত বা পতিত জমির পরিমাণ ১০ হাজার ৮৪৩ দশমিক ১৫ হেক্টর
সরকার দলীয় এমপি হাজী মোহাম্মদ সেলিমের (সংসদে অনুপস্থিত) লিখিত প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, রেলওয়ের অব্যবহৃত বা পতিত জমির পরিমাণ ১০ হাজার ৮৪৩ দশমিক ১৫ হেক্টর। এই জমি ফেন্সিংয়ের আওতায় এনে দখলে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরো জানান, রেলওয়ের পতিত জমি এবং আবাসিক এলাকায় থাকা খালি জায়গা কিছুটা অবৈধ দখলে রয়েছে, যা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হচ্ছে। প্রতিমাসেই এই উচ্ছেদ কার্যক্রম চলছে।

পাট খাতে বিদেশী বিনোয়গ আনতে কাজ করছে সরকার
জাতীয় পার্টির এমপি মোঃ মুজিবুল হকের লিখিত প্রশ্নের জবাবে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী জানিয়েছেন, পাট খাতে স্বয়ংসম্পূর্তার জন্য বিদেশী বিনোয়গকারীদের আনতে কাজ করছে সরকার। এছাড়া পাট শিল্প বিকাশে বিদেশে আরো বেশী পরিমান পাট ও পাটজাতদ্রব্য রপ্তানী বাড়তে সরকার  পদক্ষেপ নিয়েছে। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাণিজ্য মেলায় বহুমুখী পাটপণ্যের প্রতি মানুষের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। তিনি আরো জানান, পাট পণ্য রপ্তানিতে ভারত সরকারের এন্টি ডাম্পিং প্রত্যহারের জন্য অনুরোধ জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে পত্র প্রদান করা হয়েছে। অন্যদিকে যে সকল বাজারে পাট পণ্য রপ্তানিতে প্রতিবন্ধকতা রয়েছে (যথা-শুল্ক ও এন্টি ডাম্পিং) সে সকল প্রতিবন্ধকতা নিরসনে সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au