জাতীয়

জনগণকে ঋণে জর্জরিত করে প্রধানমন্ত্রী উল্লাস করছেন: রিজভী

  • 8:01 am - June 13, 2022

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্মা সেতুর আলোকোজ্জ্বল উদ্বোধনের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী। বলেছেন, আপনি (শেখ হাসিনা) যে আলোকোজ্জ্বল উদ্বোধনের কথা বলছেন ৬৪টা জেলায় এই উদ্বোধনী অনুষ্ঠান আপনি করবেন। এটা কীসের জন্য? এগুলো কার টাকায় করবেন? এগুলো তো জনগণের টাকা। জনগণকে ঋণের বোঝায় জর্জরিত করে আপনি উল্লাস করছেন? আর সাবেক প্রধানমন্ত্রী এ দেশের শ্রেষ্ঠ একজন মুক্তিযোদ্ধার সহধর্মিনী কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়, তার চিকিৎসা করার ন্যূনতম সুযোগ নেই।

সোমবার (১৩জুন) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত বিক্ষোভ-সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রিজভী বলেন, আপনি এত ঢাকঢোল পিটিয়ে পদ্মা সেতু উদ্বোধন করছেন। বিভিন্ন দেশের ডেভলপমেন্ট দেখেছি। ১৯৭২ সালে সাগরের নিচ দিয়ে রেল লাইন নিয়ে গেছে সেখানে এত ঢাকঢোল দেখিনি। ঊনবিংশ শতাব্দীতে লন্ডনে মাটির নিচ দিয়ে রেললাইন নিয়ে গেছে, সেখানে তো এত ঢাক ঢোল পেটাতে শুনিনি।   ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে নিউইয়র্কে মাটির নিচ দিয়ে ট্রেন লাইন নিয়ে গেছে তারা তো ঢাক-ঢোল পিটায়নি। আপনি এত ঢাকঢোল পেটাচ্ছেন কীসের জন্য?

যদি আপনার নিজের টাকায় তৈরি করা হতো বা আপনার পৈত্রিক সম্পত্তি টাকা দিয়ে করা হতো তাহলে একটা কথা ছিল। পদ্মা সেতু তৈরি করা হয়েছে সাধারণ জনগণের টাকা দিয়ে। রিকশাওয়ালা, সিএনজিচালক, বা‌সচালক, ব্যবসায়ী এই যে পথচারী- এদের টাকা দিয়ে পদ্মা সেতু করা হয়েছে।তিনি বলেন, প্রথমে যারা পদ্মা সেতুর কাজ নিয়েছিল রয়েল ব্যাংক তারা আপনাদের দুর্নীতির কারণে সরে গেছে। আপনার মন্ত্রী দুর্নীতির কথা বলেছে। আপনার উপদেষ্টা এই দুর্নীতির সঙ্গে জড়িত। এখন জনগণের ওপর অনেক ঋণ চাপিয়ে দিয়ে, চীনের কাছ থেকে ঋণ নিয়ে সেতু করে এখন বলছেন নিজের অর্থায়নে করেছেন। নিজস্ব অর্থায়নে বলতে একেবারে নিজের অর্থ দিয়ে করা তাহলে ঋণ নিয়েছেন কেন?

এই মিথ্যা কথা কেন বলছেন? মিথ্যার ওপর দিয়ে এ সরকার চলছে। তিনি আরও বলেন, আপনি পদ্মা সেতুকে অপয়া করছেন। আপনি পদ্মা সেতু থেকে সাবেক প্রধানমন্ত্রীকে টুস করে ফেলে দিতে চেয়েছেন। যিনি দেশের সম্মান নিয়ে এসেছেন সেই ড. ইউনুসকে চুবানি দিতে চেয়েছেন। তাই জনগণ এখন মনে করছে এই পদ্মা সেতু দিয়ে যাওয়া যাবে না। কারণ এটা প্রথমে অপায়া করে দিয়েছেন। বাংলা একাডেমি মহাপরিচালকের উদ্দেশ্যে বিএনপির এই মুখপাত্র বলেন, বাংলা অভিধানে কিছু নতুন শব্দ সংযোজন করেন। প্রধানমন্ত্রী গোপালগঞ্জ থেকে কিছু নতুন শব্দ আমদানি করেছেন এগুলো এখন অভিধানে সংযোজন করা দরকার। গোপালগঞ্জের শব্দ ‘টুস করে’, ‘চুবানি’ আমার মনে হয় এ শব্দগুলো আপনার ওখানে (বাংলা একাডেমিতে) সংযোজন করা দরকার।

তিনি বলেন, বাংলাদেশে এখনো উন্নত চিকিৎসা নেই। যদি থাকতো তাহলে মানুষ কেন ঝাঁকে ঝাঁকে ভারত, সিঙ্গাপুর এবং অন্যান্য রাষ্ট্রে যায়? দেশনেত্রী খালেদা জিয়া হেঁটে জেলখানায় গেলেন। আর হুইল চেয়ারে করে বের হলেন। আপনি কী নির্যাতন করেছেন? আপনি খাবারের মধ্যে কি বিষ দিয়েছেন? গোটা জাতির মুখে এই প্রশ্ন। রিজভী বলেন, মহিলারা একটা প্রোগ্রাম করছে, আর আপনি চারপাশে পুলিশ মোতায়েন করেছেন, আপনার এত ভয়। আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করেও আপনার ভয় যায় না। আপনি বিরোধী দল দমন করার চেষ্টা করছেন।

তাদের সভা-সমাবেশ করতে দিতে চান না এই ভয়ে যে আপনার কু-কীর্তি প্রকাশ পেয়ে যাবে। মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম-সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ বক্তব্য দেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au