জাতীয়

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট এর পক্ষে শ্রীলঙ্কায় খাদ্য ও চিকিৎসা সেবা বিতরণ

  • 5:47 pm - June 12, 2022

নিজস্ব প্রতিবেদক : ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট (ডিসিএইচটি) একটি স্বল্প আয় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য অলাভজনক, সামাজিক অর্থনৈতিক উন্নয়ন, দূর্যোগ ব্যবস্থাপনা এবং জরুরী স্বাস্থ্য সেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার শুরু থেকে স্বাস্থ্য ঝুঁকি ব্যবস্থাপনা, মানবাধিকার, সামাজিক ক্ষমতায়ন, বিভিন্ন প্রকার দূর্যোগ ব্যবস্থাপনা ও জরুরী স্বাস্থ্য সেবা পরিচালনা করে আসছে।

মুসলমি ফাউন্ডেশন ফর কালচার অ্যান্ড ডেভেলপমেন্ট (এমএফসডি) একটি জাতীয় পর্যায়ের বেসরকারি সংস্থা এবং শ্রীলঙ্কায় মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। মুসলিম ফাউন্ডশেন ফর কালচার অ্যান্ড ডেভেলপমেন্ট, এশিয়ান ডিজাস্টার রিলিফ অ্যান্ড রেসপন্স নেটওয়ার্ক (এডিআরআরএন) এর সদস্য হিসাবে স্বীকৃত। তারা নতুন বৈশ্বিক মানবিক উন্নয়নমূলক কর্মকান্ড এবং স্থানীয় কমিউনটি নির্ভর সংস্থাগুলরি ক্ষমতায়ন এবং দুর্যগ ব্যবস্থাপনায় স্থিতিস্থাপকতা বাড়ানোর জন্য কাজ করে।

এমএফসিডির জরুরী দুর্যগ ব্যবস্থাপনা, জীবিকা, অনাথ যত্ন, পানি, স্যানিটেশেন, উন্নয়ন, শিক্ষা, আশ্রয় এবং স্বাস্থ্য বিষয়ে কাজ করার বিশাল অভিজ্ঞতা।

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট (ডিসিএইচটি) এবং কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি, মুসলিম ফাউন্ডশেন ফর কালচার অ্যান্ড ডেভেলপমেন্ট এর সহযোগিতায় ১১-১২ জুন শ্রীলঙ্কার গল ও কলম্বোতে ২০০টি খাবারের প্যাক বিতরণ করে। পাশাপাশি কলম্বোতে ৪০০ জনেরও বেশি রোগীকে চিকিৎসা পরামর্শসহ এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করে।

এ সময় এমএফসিডির চেয়ারম্যান এমএইচএম হান্নান, সচিব এমআইএম হাসরিম, স্থানীয় সরকারসহ এবং ডিসিএইচটি ও সিআইএস এর প্রতিনিধি হিসেবে আরও উপস্থিত ছিলেন হাসি চাকমা, শাহাদাত হোসেন, ডাঃ ফুয়াদুল ইসলাম, ডাঃ মুনজারিন আউয়াল প্রমুখ।

স্থানীয় সরকার এবং এমএফসিডি টিম শ্রীলঙ্কার জনগণের জন্য অসামান্য অবদানের জন্য ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট (ডিসিএইচটি) এবং কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটির (সিআইএস) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এই অবদানের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব ঘনিষ্ঠ হওয়ার পাশাপাশি ভালো ইচ্ছা-শক্তির প্রতিফলন ঘটেছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au