বিনোদন

বিরল রেকর্ড গড়তে যাচ্ছেন মিথিলা!

  • 2:29 pm - June 11, 2022
মিথিলাকে নিয়ে ‘মন্তব্য’ করা যাবে না

আগামী শুক্রবার বিরল রেকর্ড গড়তে যাচ্ছেন রাফিয়াত রশিদ মিথিলা। এদিন প্রথমবারের মতো নায়িকা হয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন তিনি। একইসঙ্গে ওইদিন দুই বাংলায় আলাদা দুটি সিনেমা মুক্তি পাচ্ছে তার। বাংলাদেশের সিনেমা হলে আসছে তার অভিনীত ‘অমানুষ’, আর কলকাতার সিনেমা হলে ‘আয় খুকু আয়’। এ বিষয়ে মিথিলা জানান, বিষয়টি নিয়ে তিনি খুবই রোমাঞ্চিত। অপেক্ষায় আছেন দুই বাংলার দর্শক কীভাবে তাকে গ্রহণ করেন সেটা দেখার।

অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমার মাধ্যমেই বড় পর্দায় নাম লেখান জনপ্রিয় এই অভিনেত্রী। যেখানে তিনি জুটি বেঁধেছেন চিত্রনায়ক নিরব হোসেনের সঙ্গে। এ ছাড়া সিনেমাটিতে অভিনয় করেছেন নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদ প্রমুখ।

এছাড়া কলকাতায় মিথিলা অভিনীত ওপার বাংলার সিনেমা ‘আয় খুকু আয়’ সিনেমায় সহশিল্পী প্রসেনজিত চট্টোপাধ্যায়। সিনেমায় টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জির স্ত্রীর ভূমিকায় দেখা যাবে মিথিলাকে। এই সিনেমার প্রকাশিত টাইটেল গানের দৃশ্যেই প্রসেনজিতের স্ত্রী রূপে দেখা দিয়েছেন মিথিলা।

তার কোলে রয়েছে ছোট্ট কন্যাসন্তান। কখনো সেই কন্যাকে ঘুম পাড়াচ্ছেন, কখনো তার সঙ্গে আহ্লাদি খুনসুটি করছেন। ‘আয় খুকু আয়’ নির্মাণ করেছেন সৌভিক কুণ্ডু। এতে অভিনয় করেছেন প্রসেনজিৎ, মিথিলা, দিতিপ্রিয়া, সোহিনী সেনগুপ্ত, শঙ্কর দেবনাথ প্রমুখ।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au