খেলাধুলা

শেষ মুহূর্তের গোলে হতাশা নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

  • 2:15 pm - June 11, 2022

এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপ ‘ই’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার তুর্কিমেনিস্তানের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এর মাধ্যমে বাছাইপর্বের প্রথম দুটি ম্যাচের মধ্যে দুটিতেই হারল জামাল ভূইয়ারা। প্রথম ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল বাহরাইনের বিপক্ষে। তাদের বিপক্ষে হেরেছিল ২-০ গোলের ব্যবধানে। তবে শনিবার তুর্কমেনিস্তানের বিপক্ষে সমানে সমানে লড়াই করে লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু শেষ মুহূর্তের গোলে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত জলিল জাতীয় স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে ৭ মিনিটের সময় প্রথম গোল হজম করে বাংলাদেশ। তুর্কমেনিস্তানের হয়ে বলটি জালে জড়ান আন্নাদুরদিয়েভ আলতিমিরাত। কিন্তু এ গোলটি শোধ করতে বেশিক্ষণ সময় নেয়নি বাংলাদেশ। মাত্র পাঁচ মিনিট পর ম্যাচের ১২ মিনিটের সময় গোলটি শোধ করে দেন মোহাম্মদ ইব্রাহিম। প্রথমার্ধে দুই দলের কেউ আর বল জালে জড়াতে পারেনি।

ম্যাচের ৭৭ মিনিটের সময় তুর্কমেনিস্তানের আর্সলানমিরাত আমানাও গোল করে দলকে এগিয়ে নেন। শেষ দিকে এ গোল শোধ করার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে ১৪ জুন মুখোমুখি হবে বাংলাদেশ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au