খেলাধুলা

মেসি-রোনালদোকে পেছনে ফেললেন হ্যারি কেইন

  • 2:13 pm - June 08, 2022

তার পেনাল্টি থেকেই জার্মানির বিপক্ষে সমতাসূচক গোলটি পেয়েছিল ইংল্যান্ড। শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে ১-১ গোলে জার্মানদের সঙ্গে ড্র করার পেছনে অধিনায়ক হ্যারি কেইনের অবদান বেশ উল্লেখযোগ্য। তবে শুধুমাত্র গোল করাই নয়, এই একটিমাত্র গোলে মেসি-রোনালদোকে পেছনে ফেলে দিয়েছেন ইংলিশ অধিনায়ক। জাতীয় দলের জার্সিতে এখনও পর্যন্ত ৭১ বলে ৫০ গোল করেছেন ২৮ বছর বয়সী হ্যারি কেইন। এই গোলের মধ্য দিয়ে ইংল্যান্ডের জার্সিতে দেশটির হয়ে সর্বকালের সেরা গোলদাতাদের অন্যতম কিংবদন্তি ববি চার্লটনকে পেছনে ফেলে দিয়েছেন কেইন।

সর্বোচ্চ গোলদাতা ওয়েন রুনির চেয়ে মাত্র ৩ গোল পিছিয়ে রয়েছেন তিনি। তবে ৫০ গোলের মাইলফলকে পৌঁছাতে রুনির চেয়ে কম ম্যাচ খেলেছেন তিনি। শুধু তাই নয়, ৫০তম গোল করেছেন তিনি মেসি এবং রোনালদোর চেয়েও দ্রুততম সময়ের মধ্যে। মেসি এবং রোনালদো দু’জন মিলে খেলেছেন যথাক্রমে ১০৭ ম্যাচ এবং ১১৪টি করে ম্যাচ। ম্যাচ গোলগড়ের রেকর্ডেও অনেক এগিয়ে ইংল্যান্ড অধিনায়ক। ম্যাচপ্রতি তার গোলগড় ০.৭টি করে।

শুধুমাত্র কেইনের ক্লাব হটস্পারের কিংবদন্তি জিমি গ্রিভসের গোলগড় রয়েছে ০.৭৭টি করে। ম্যাচ শেষে এই অসাধারণ অর্জন সম্পর্কে কেইন বলেন, ‘সত্যিই একটা দুর্দান্ত অনুভূতি হচ্ছে আমার। ম্যাচের শুরুর দিকে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলাম। প্রথমটি বারে লেগে ফিরে আসে। পরেরটিতে ম্যানুয়েল ন্যুয়ার দুর্দান্ত একটি সেভ করে। আমি মনে করি এটা আমাদের অন্যতম একটি সেরা দিন ছিল।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au