খেলাধুলা

৪৩ বছর পর সেই একই ব্যবধানে হারল বাংলাদেশ

  • 2:12 pm - June 08, 2022

সবশেষ ১৯৭৯ সালের ৮ সেপ্টেম্বর সিউলে প্রেসিডেন্ট কাপে প্রথম এবং শেষবার বাহরাইনের সঙ্গে দেখা হয়েছিল বাংলাদেশ ফুটবল দলের। সেই দেখায় ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ঠিক ৪৩ বছর পর বুধবার ফের বাহরাইনের মুখোমুখি হয় বাংলাদেশ। দীর্ঘদিন পর বাহরাইনের সঙ্গে এশিয়া কাপের বাছাইপর্বের ম্যাচে খেলতে নেমে সেই একই ব্যবধানে (২-০) হারে জামাল ভূঁইয়ারা। বুধবার কুয়ালামপুরের বুকিত জলিল ন্যাশনাল স্টেডিয়ামে বিকেলে ম্যাচটি শুরু হয়। এদিন বল পজেশন, আক্রমণ সব কিছুতেই ছিল বাহরাইনের প্রাধান্য। হারের ব্যবধান আরো অনেক বেশি হতে পারতো।

গোলরক্ষক আনিসুর রহমান জিকোর দুর্দান্ত কিছু সেভের জন্য স্কোরলাইন আর বৃদ্ধি পায়নি। বাহরাইন দুইটি গোলই করেছে প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধেও বল পজেশন ও সব প্যারা মিটারে বাহরাইন এগিয়ে ছিল। তাদের বিপক্ষে বাঁধা হয়ে দাঁড়িয়ে ছিলেন জিকো। দুই অর্ধেই জিকো দারুণ কিছু সেভ করেছেন। কখনো বক্সের সামনে বের হয়ে, কখনো জায়গায় দাঁড়িয়ে লাফিয়ে আবার কখনো বাহরাইনের ফরোয়ার্ডকে ১:১ রুখে দিয়েছেন। জিকোর এই পারফরম্যান্স না হলে বাংলাদেশকে লজ্জাজনক হারের তেতো স্বাদ গ্রহণ করতে হতো। ৩৩ মিনিট পর্যন্ত বাংলাদেশ বাহরাইনকে রুখতে সক্ষম হয়েছিল। ৩৪ মিনিটে কর্ণার থেকে আল হারামা দুর্দান্ত হেডে গোল করেন।

বাহরাইনের এই ফরোয়ার্ডের সামনে টুটুল হোসেন বাদশা ছিলেন। বাংলাদেশি ডিফেন্ডার বল পাওয়ার আগেই লাফিয়ে হেড করেন বাহরাইনের গোলদাতা। আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে বাহরাইন। কর্নার থেকে আসা বলটি বাংলাদেশের ডিফেন্ডাররা হেডে আংশিক ক্লিয়ার করেন। বল বক্সের বাইরে বাহরাইনের মিডফিল্ডার আল আসওয়াদের পায়ে পড়ে। দূর থেকে নেয়া তার শট জটলার মাঝ দিয়ে গোলরক্ষক জিকোকে পরাস্ত করে (০-২)।

এরপর গোলের জন্য অনেক টেষ্টা করে যায় বাহরাইন। বাংলাদেশ তাদের সেই চেষ্টা রুখে দিলেও নিজেরা একটা গোলও আদায় করে নিতে পারেনি। শেষ পর্যন্ত ২-০ গোলে হারে বাংলাদেশ। ৪৩ বছর ধরে বাহরাইনের ফুটবলের উন্নতির বিপরীতে বাংলাদেশের ফুটবলের গ্রাফ নিচে নেমেছে। র‌্যাংকিংয়ে বাহরাইনের (৮৯) চেয়ে ৯৯ ধাপ পিছিয়ে বাংলাদেশ (১৮৮)। এ বছর সাত ম্যাচে বাহরাইন জিতেছে ছয়টি। আর তিন ম্যাচ খেলা বাংলাদেশের প্রাপ্তি মঙ্গোলিয়া ও ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র এবং মালদ্বীপের কাছে হার।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au