বিনোদন

মুকেশ আম্বানির হবু পুত্রবধূ কে এই রাধিকা?

  • 6:25 am - June 07, 2022

পেশাদার ভারতনাট্যম শিল্পী রাধিকা মার্চেন্ট। তার জীবনের প্রথম পেশাদার নৃত্যানুষ্ঠানের আয়োজক ছিল ভারতের সবচেয়ে বড় শিল্পপতি মুকেশ আম্বানী পরিবারে। এখন মুকেশ-নীতা আম্বানির পুত্রবধূ হতে যাচ্ছেন এই রাধিকাই। মুকেশ এবং নীতার ছোট ছেলে অনন্ত আম্বানীর বাগদত্তা জনপ্রিয় এই শিল্পী। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও আম্বানি হবু পুত্রবধূকে প্রায়ই দেখা যায় তাদের পারিবারিক অনুষ্ঠানে। সোমবার মুম্বাইয়ে তার প্রথম নাচের অনুষ্ঠানের ঢালাও আয়োজন করেছিলেন আম্বানিরা। সেখানে উপস্থিত ছিলেন আমির খান, সালমান খান, রণবীর সিংয়ের মতো বলিউডের তারকা অভিনেতারা। ছিলেন বলিউডের পরিচালক রাজকুমার হিরানিও।

মুকেশ পরিবারের বধূ হতে যাওয়া রাধিকা তার ভারতনাট্যমের প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন সম্প্রতিই। ভারতনাট্যমের শিক্ষার্থীর কাছে তার প্রথম নাচের অনুষ্ঠান বা ‘আরঙ্গাত্রম’ বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ ওই অনুষ্ঠানকেই তার প্রশিক্ষণ সম্পূর্ণ হওয়ার শেষ পর্ব এবং আনুষ্ঠানিক আত্মপ্রকাশ বলে ধরা হয়। রাধিকার জন্য তার ‘আরঙ্গাত্রম’-এর আয়োজন করেছিলেন মুকেশ-নীতা। যেখানে রাধিকা একজন পেশাদার ভারতনাট্যম শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করলেন বলিউডের তারকাদের উপস্থিতিতে।

বলিউড ছাড়াও রাধিকার নাচের অনুষ্ঠানে খেলা, বিনোদন এবং রাজনীতির বহু ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বড় ছেলে এবং মহারাষ্ট্রের পরিবেশ মন্ত্রী আদিত্য ঠাকরে এসেছিলেন মা রেশমি ঠাকরেকে সঙ্গে নিয়ে। ছিলেন আদিত্যের ছোট ভাই তেজসও। পেশায় রিয়েল এস্টেট প্রফেশনাল রাধিকা। বয়স ২৪। মুম্বাইয়েরই একটি প্রশিক্ষণ কেন্দ্রে গত আট বছর ধরে পেশাদার নৃত্যশিল্পী হওয়ার জন্য শিক্ষা নিয়েছেন। বাবা বীরেন মার্চেন্ট একটি স্বাস্থ্যপরিষেবা সংস্থার সিইও। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি এবং অর্থনীতি নিয়ে স্নাতক হয়েছেন রাধিকা।

শোনা যায়, ২০১৯ সালেই আম্বানীর ছোট ছেলে অনন্তের সঙ্গে গোপনে বাগদান-পর্ব সম্পূর্ণ হয় রাধিকার। কিন্তু আজ পর্যন্ত অনন্তের সঙ্গে রাধিকার সম্পর্কের কথা নিশ্চিত করে আম্বানী পরিবারের কোনো সদস্যকে কখনও বলতে শোনা যায়নি। তবে আম্বানীরা না জানালেও রাধিকা এবং তার ‘ননদ’ মুকেশ কন্যা ঈশার বন্ধুত্বের কথা কান পাতলেই শোনা যায় ঘনিষ্ঠমহলে। এমনকি, শাশুড়ি মা নীতার সঙ্গেও রাধিকার সম্পর্ক নাকি খুবই ভাল!

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au