খেলাধুলা

মেসির পাঁচ রোনাল্ডোর দুই

  • 6:17 am - June 07, 2022

চারদিন আগে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে গুঁড়িয়ে দিয়ে ‘লা ফিনালিসিমা’ জিতেছে আর্জেন্টিনা। সেই ম্যাচে শুধু গোল পাননি, বাকি সবই করেছিলেন লিওনেল মেসি। এস্তোনিয়ার বিপক্ষে তাই যেন পুষিয়ে দিতে চাইলেন আর্জেন্টিনা অধিনায়ক। সেই আগুনে পুড়ল ফিফা র‌্যাংকিংয়ের ১১০ নম্বর দলটি। রোববার রাতে স্পেনের এল সাদার স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এস্তোনিয়াকে অসহায় দর্শক বানিয়ে মেসি একাই করেছেন পাঁচ গোল। আর্জেন্টিনাও জিতেছে ৫-০ গোলে। আন্তর্জাতিক ফুটবলে আটটি হ্যাটট্রিক থাকলেও এই প্রথম এক ম্যাচে পাঁচ গোল করলেন মেসি। এর আগে ২০১২ সালে বার্সেলোনার জার্সিতে লেভারকুসেনের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পাঁচ গোল করেছিলেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগ ও আন্তর্জাতিক ফুটবলে এক ম্যাচে পাঁচ গোল করা প্রথম ফুটবলার মেসি। এস্তোনিয়াকে গোল বন্যায় ভাসিয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসকে ছাড়িয়ে চারে উঠে এসেছেন আর্জেন্টাইন জাদুকর। মেসির পাঁচ গোলের রাতে তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো করেছেন জোড়া গোল। লিসবনে উয়েফা নেশন্স লিগের ম্যাচে সুইজারল্যান্ডকে ৪-০ গোলে উড়িয়ে নিজেদের গ্রুপের শীর্ষে উঠে এসেছে পর্তুগাল। নিজে দুই গোল করার পাশাপাশি একটি গোল বানিয়ে দেন রোনাল্ডো। আন্তর্জাতিক ফুটবলে তার গোল সংখ্যা এখন ১১৭। আর্জেন্টিনার জার্সিতে মেসির গোল ৮৬।

রোনাল্ডো ও মেসির মাঝে আছেন মালয়েশিয়ার মোখতার দাহারি (৮৯) ও ইরানের আলী দাই (১০৯)। পর্তুগালের গ্রুপে থাকা স্পেন এদিন ২-২ গোলে ড্র করেছে চেক প্রজাতন্ত্রের সঙ্গে। প্রাগে ইনিগো মার্তিনেজের শেষ মুহূর্তের গোলে হার এড়ায় স্পেন। এ ম্যাচেই স্পেনের জার্সিতে সবচেয়ে কম বয়সে গোলের রেকর্ড গড়েছেন গাভি (১৭ বছর ৩০৪ দিন)। নেশন্স লিগের আরেক ম্যাচে আর্লিং হরল্যান্ডের জোড়া গোলে সুইডেনকে ২-১ ব্যবধানে হারিয়েছে নরওয়ে।

আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৩ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা এখন বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতেই পারে। ৩৪ বছর বয়সে মেসির যৌবন গর্জন তরুণ দলটির আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। এস্তোনিয়ার বিপক্ষে একে একে পাঁচ গোলের পথে রেকর্ডের মালা গেঁথেছেন পিএসজি তারকা। ক্লাব ও দেশের হয়ে ৭৬৯ গোল করা মেসি পেশাদার ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডে ছাড়িয়ে গেছেন ব্রাজিলীয় কিংবদন্তি পেলেকে (৭৬৭)। সতীর্থদের দিয়ে মেসি করিয়েছেন আরও ৩৩১ গোল। ইতিহাসের প্রথম ফুটবলার হিসাবে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ১১০০ গোলে অবদান রাখলেন মেসি। এই তালিকায় দুইয়ে আছেন রোনাল্ডো (১০৪৫)।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au