খেলাধুলা

‘মেসি শুধু আর্জেন্টিনার নয়, সারা বিশ্বের ঐতিহ্য’

  • 6:28 am - June 06, 2022

রোববার রাতে ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায় রচনা করেছেন লিওনেল মেসি। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ক্লাব ও জাতীয় দলের হয়ে এক ম্যাচে পাঁচ গোলের কীর্তি গড়েছেন এ আর্জেন্টাইন সুপারস্টার। তার একার পাঁচ গোলেই এস্তোনিয়াকে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। অধিনায়ক মেসির এমন পারফরম্যান্সের পর দলের হেড কোচ লিওনেল স্কালোনি যেনো প্রশংসা করার ভাষাই হারিয়ে ফেলেছেন। মেসিকে বর্ণনা করতে গিয়ে স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালের উদাহরণ এনেছেন স্কালোনি। রোববার রাতেই ক্যারিয়ারের ২২তম গ্র্যান্ড স্লাম জিতেছেন নাদাল ।

এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচ শেষে স্কালোনি বলেছেন, ‘আমি জানি না আসলে কী বলা উচিত। এটি খুবই কঠিন। আমার মনে হয় সে রাফায়েল নাদালের মতো। এর বাইরে আমি কী বলতে পারি? তাকে বর্ণনা করার মতো কোনো শব্দ আর বাকি নেই। তিনি আরও যোগ করেন, ‘বিশেষ করে মাঠে সে (মেসি) যা কিছু করে। এগুলো সত্যিই অনন্য এবং এটি আমার জন্য অনেক বড় স্বস্তির তাকে দলে পাচ্ছি, অনুশীলন করাচ্ছি। তার আচার-আচরণ এবং (আর্জেন্টিনার) জার্সিটির প্রতি ভালোবাসা সত্যিই অনবদ্য।’

এসময় মেসিকে বিশ্বের ঐতিহ্য হিসেবে আখ্যায়িত করে স্কালোনি বলেন, ‘আমরা তাকে শুধু ধন্যবাদই দিতে পারি। আমার মনে হয়, সে শুধু আর্জেন্টিনার নয় সারা বিশ্বেরই ঐতিহ্য। যেদিন থেকে সে আর খেলবে না, আমরা তাকে অনেক মিস করবো। তাই আমি চাই সে খেলতে থাকুক।’ এস্তোনিয়ার বিপক্ষে নিজ দলের পারফরম্যান্স নিয়ে স্কালোনি বলেছেন, ‘প্রথমার্ধে আমরা তেমন ভালো খেলতে পারিনি। এস্তোনিয়া অনেক নিচে নেমে ডিফেন্ড করেছে এবং আমরা ঠিকঠাক জায়গা বের করতে পারিনি।

দ্বিতীয়ার্ধে আমরা নিজেদের শুধরে নিয়েছি।’ ‘আমরা কিছু পজিশনাল পরিবর্তন করি এবং খেলা আরও বিস্তৃত হয়ে যায়। তাদের (এস্তোনিয়া) মার্কিং বেশ ভালো ছিল। যে কারণে তেমন জায়গাই বের করা যাচ্ছিল না। তবে ধৈর্য্য ধরে রেখে আমরা সেটি করতে সক্ষম হয়েছি এবং ম্যাচটি বলা চলে পরিপূর্ণ ছিল।’

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au