বিনোদন

প্রকাশ্যে এলো কেকে’র শেষ ছবি

  • 8:40 am - June 05, 2022

মঞ্চে উঠেছিলেন গান গাইতে। শ্রোতাদের মুগ্ধ করতে, আনন্দ দিতে। কিন্তু নজরুল মঞ্চের শ্রোতাদেরসহ ভারতের সংগীতপ্রেমীদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন কেকে। গত মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে গুরুদাস কলেজের ফেস্টে দু-ঘন্টা ধরে পারফর্ম করার কয়েক মিনিটের মধ্যেই পৃথিবীকে বিদায় জানান কেকে। জনপ্রিয় শিল্পী কৃষ্ণকুমার কুন্নাথের মৃত্যুতে যখন শোকের মাতম বইছে ভারতজুড়ে, তখনই প্রকাশ্যে এলো তার জীবিত সময়ের শেষ ছবি। মঙ্গলবার তিনি অনুষ্ঠান শেষে নজরুল মঞ্চ থেকে বের হওয়ার পর শেষ ছবিটি তোলা হয়। গাড়িতে বসে হাসি মুখে ক্যামেরার সামনে পোজ দেন কেকে।

‘হাম রাহে ইয়া না রাহে পাল’ খ্যাত গায়কের আকস্মিক মৃত্যুতে শোকে স্তব্দ ভারতের শোবিজ অঙ্গন। অভিজিত, অরিজিত, কুমার শানু থেকে শুরু করে কেউই এখনো বিশ্বাস করতে পারছেন না দুঃসংবাদটি। কেকের পুরো নাম কৃষ্ণ কুমার কুন্নাথ।  যদিও এ নামে খুব কম মানুষই তাকে চেনে।  তার অনেক গান মানুষের মুখে মুখে ফিরলেও ব্যক্তি কেকে বেশির ভাগ সময়ই থেকেছেন প্রচারের আড়ালে।  অনেকেই জানেন না, ছোটবেলা থেকেই গায়ক হওয়ার স্বপ্ন বুনতেন কেকে। ছোটবেলায় কিশোর কুমার বলতে পাগল ছিলেন কেকে। কিশোর ছিলেন তার প্রথম প্রেরণা।  কিন্তু তার ক্যারিয়ারের শুরুটা ভিন্নভাবে। হোটেলের কাজে যুক্ত ছিলেন কেকে। কিন্তু আর্থিক অনটনের কারণে প্রথাগত কোনো শিক্ষা ছিল না তার। কয়েকবার গানের স্কুলে ভর্তি হলেও পরে যাওয়া বন্ধ করে দেন। গানের স্বপ্ন সত্যি করতেই ১৯৯৪ সালে মুম্বাইতে যান তিনি।

একটা সময় চাকরি নিয়ে হতাশায় ভুগছিলেন কেকে। একটি কোম্পানির বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন।  বিয়ে করবেন বলেই চাকরিটা করতেন কেকে।  বিয়ের কয়েক মাস পর বুঝতে পারেন এ কাজ তার জন্য নয়।  তার লক্ষ্য বলিউডে প্লেব্যাক।  কিন্তু চাকরি ছাড়লে খাবেন কি? তা নিয়ে দ্বিধায় পড়ে ভুগছিলেন হতাশায়। পরে বাবার পরামর্শে সেই চাকরি ছেড়ে দিয়ে আসেন। সংগীতভূবনের বিস্ময় কেকে। কোনো শিক্ষকের কাছে গানের তালিম না নিয়েও ভারতের জনপ্রিয় শিল্পী হয়ে ওঠেন কেকে। গান না শিখে কি করে এতো আত্মবিশ্বাস জন্মেছিল তার মধ্যে?

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সে কথা জানিয়েছিলেন কেকে।  বলেছিলেন, তিনি শিখেছেন মূলত গান শুনে শুনে। পরে যখন জানতে পারেন তার আদর্শ কিশোর কুমারেরও গানে প্রথাগত শিক্ষা নেই, তখন নিজেও চোখ বুজে নেমে পড়েন প্রতিযোগিতায়। শুরুতেই বলিউডে তোলপাড় ফেলে দিতে পারেননি কেকে। সে সুযোগও হয়নি তার। শুরে জিঙ্গেল শিল্পী হিসেবেই যথেষ্ট নাম করেন।  প্রথম অ্যালবাম মুক্তির আগেই তার সাড়ে তিন হাজার গানে কণ্ঠ দেওয়া হয়ে যায়।  ‘পাল’ অ্যালবাম দিয়ে নজর কাড়েন কেকে। তাকে আর পেছনে তাকাতে হয়নি।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

চারবার স্ট্রোক ও শরীরের বাঁ পাশ অবশ গান ছেড়ে গ্রামে ফিরে গেছেন রিংকু

বিনোদন প্রতিবেদক: ‘ক্লোজআপ ওয়ান’খ্যাত তারকা মশিউর রহমান রিংকু। সংগীত ভুবনে জনপ্রিয় একটি নাম। ফোক, বাউল, মরমি ও সুফি ঘরানার গানের শিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান…

বুয়েটে ছাত্ররাজনীতি নিয়ে মতামত জানালেন অপি করিম

বিনোদন: ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের পক্ষে-বিপক্ষে জোরালো মত জানিয়েছেন প্রতিষ্ঠানটির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার…

ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন সিনেমা করিনি: বুবলী

বিনোদন: এটি তীব্র প্রেমের গল্প, ট্যাবু ভাঙার গল্প। সিনেমাটি সারপ্রাইজ রাখতে চেয়েছি। যা দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পাবেন। এটি এমন একটি সিনেমা প্রেক্ষাগৃহে না গিয়ে…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

নিষিদ্ধ হচ্ছেন চমক! নাটকের সিন্ডিকেটসহ নানা অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডিরেক্টরস গিল্ড

বিনোদন: ছোট পর্দার তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ইস্যু ‘শেষ হইয়াও হইলো না শেষ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সঙ্গার মতোই শেষ থেকে ফের এ…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

পাঁচ মাসের জন্য ছেলের কাছে ববিতা

বিনোদন: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা। পাঁচ মাসের জন্য দেশের বাইরে গেছেন তিনি। সোমবার (১৫ মে) রাত ১২টার ফ্লাইটে কানাডার উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au