খেলাধুলা

হাঙ্গেরির কাছে হারলো ইংল্যান্ড

  • 8:15 am - June 05, 2022

বুদাপেস্টের পুসকাস এরেনায় এমন এক রেকর্ড নিয়ে ইংল্যান্ড মাঠে নেমেছিল, যাতে তাদের গর্ব আর অহঙ্কারই মিশেছিল। কিন্তু স্বাগতিকরা পুসকাস এরেনায় হ্যারি কেনদের সেই গর্ব আর অহঙ্কার ভেঙেচুরে খান খান করে দিয়েছে। ৬০ বছর ইংলিশদের হারাতে পারেনি হাঙ্গেরিয়ানরা। অবশেষে ৬০ বছরের সেই আক্ষেপ ঘুচলো তাদের। উয়েফা নেশন্স লিগে নিজেদের প্রথম ম্যাচেই ১-০ গোলে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস তৈরি করলো হাঙ্গেরিয়ানরা। হাঙ্গেরির হয়ে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন ডমিনিক সোবোসলাই।

আগেরদিন অঘটনের শিকার হয়েছিল ফ্রান্স, ক্রোয়েশিয়া। ডেনমার্কের কাছে হেরেছিল বিশ্বচ্যাম্পিয়নরা। গত বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া হেরেছিল অস্ট্রিয়ার কাছে। আবার বেলজিয়াম ৪ গোল হজম করেছিল নেদারল্যান্ডসের কাছে। অঘটনের সেই ধারা অব্যাহত রেখে হারলো ইংল্যান্ডও। সর্বশেষ চিলিতে হওয়া ১৯৬২ বিশ্বকাপে গ্রুপ পর্বে দুই দলের প্রথম ম্যাচে হাঙ্গেরি জিতেছিল ২-১ গোলে। এরপর গত ৬০ বছরে ১৫বার মুখোমুখি হয়েছিল দু’দল। কিন্তু হাঙ্গেরি একবারও জিততে পারেনি।

ইউরো ২০২০ চলাকালীন হাঙ্গেরির সমর্থকদের বর্ণবাদী ও সমকামীদের বিরুদ্ধে আচরণের জন্য শাস্তি হিসেবে দেশটিকে এই ম্যাচ খেলতে হয় ‘দর্শকশূন্য’ স্টেডিয়ামে। তবু মাঠে ছিল অনেক দর্শক। উয়েফার নিয়মে স্কুল অথবা ফুটবল একাডেমি থেকে ১৪ বা এর কম বয়সী শিশুদের বিনামূল্যে ম্যাচের জন্য আমন্ত্রণ জানানো যেতে পারে, যদি তাদের সঙ্গে একজন প্রাপ্তবয়স্ক থাকেন।

সে কারণেই দর্শক উপস্থিতি ছিল অনেক। তাদের সামনেই দারুণ জমে উঠেছিল ম্যাচটি। ইংলিশদের বিপক্ষে আরও বেশি ব্যবধানে জিততে পারতো স্বাগতিককরা। যদি শেষ মুহূর্তে আন্দ্রেস স্ক্যাফার একটি দারুণ সুযোগ মিস করে ফেলেন। পরিবর্তিত হিসেবে মাঠে নামার ২ মিনিট পরই হাঙ্গেরিকে পেনাল্টি উপহার দেন রিস জেমস। ৬৬ মিনিটে বক্সের মধ্যে সল্ট নেগিকে বাজেভাবে ফাউল করে ফেলে দেন। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজালে স্পট কিক নিতে আসেন সোবোসলাই। তার শটটি জড়িয়ে যায় ইংল্যান্ডের জালে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au