আন্তর্জাতিক

শাহবাজকে ‘নার্ভাস’ লাগছে, বললেন ইমরান

  • 8:03 am - June 05, 2022

মুদ্রাস্ফীতি রেকর্ড পরিমাণে বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে নার্ভাস লাগছে বলে দাবি করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, শাহবাজ শরিফের চেহারায় সেটি আরও স্পষ্ট। শনিবার (৪ জুন) এক জনসমাবেশে পিটিআই চেয়ারম্যান বলেন, ‘শাহবাজ শরিফ বলছেন যে ইমরান খানের কারণে সবকিছু ঘটেছে, তাহলে তাকে ক্ষমতায় থাকতে দেওয়া উচিত ছিল’। গত এপ্রিলে অনাস্থা ভোটে হেরে গিয়ে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। তিনি অভিযোগ করে বলেন, দেশের বিভিন্ন ইস্যু যদি নিয়ন্ত্রণ করতে না পারে ক্ষমতাসীন সরকার তাহলে তাকে ‘ষড়যন্ত্র’ করে কেন ক্ষমতাচ্যুত করা হলো।

পিটিআই চেয়ারম্যান নতুন জোট সরকারকে আবারও মেনে নিতে অস্বীকার করেন এবং তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবকে সমর্থন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। ইমরান খান খাইবার পাখতুনখোওয়ায় একের পর এক জনসমাবেশ করছেন। এর পেছনে অবশ্য কারণ রয়েছে, তিনি গত মাসে ইসলামাবাদে যে লং মার্চের ডাক দেন সেই কর্মসূচি ভেসতে যায়। যদিও তখন ইমরান খান বলেন যে তিনি রক্তপাত রোধ করতে চেয়েছিলেন।ইমরান খান আরও অভিযোগ করে বলেন, তার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে এবং বর্তমান নেতাদের পাকিস্তানের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। তারা শাহবাজকে ক্ষমতায় এনেছে কারণ তিনি তাদের প্রতিটি আদেশ পালন করবেন।

এদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ পেতে এবার গ্যাসের দামও বাড়িয়েছে পাকিস্তান সরকার। এর আগে এক সপ্তাহের ব্যবধানে জ্বালানি তেলের দাম দুই দফায় ৬০ রুপি বাড়ানো হয়। এরপর শুক্রবার (৩ জুন) গ্যাসের দাম একলাফে ৪৫ শতাংশ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দেয় শাহবাজ সরকার। শাহবাজ সরকারের পেট্রল-ডিজেলের দাম বাড়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান ইমরান খান। পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মূলত ২০২৩ সালের আগস্টে। কিন্তু তার আগেই অনাস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়তে হয়েছে প্রধানমন্ত্রী ইমরান খানকে। অতীতের ধারা অনুসরণ করে পিটিআই নেতৃত্বাধীন জোট সরকারের পতনও হয়েছে মেয়াদ পূর্ণ করার আগেই।

সূত্র: জিও নিউজ

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au