আইন আদালত

কেরানীগঞ্জ দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য আটক

  • 5:58 pm - June 27, 2020
কেরানীগঞ্জ দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য আটক

কেরানীগঞ্জ প্রতিনিধি, মোঃএরশাদ হোসেন: ঢাকার কেরানীগঞ্জে দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রের তিন সদস্যকে আটক করেছেন ঢাকা জেলা দক্ষিন ডিবি পুলিশ।

শনিবার সকালে কেরানীগঞ্জের মান্দাইল এলাকা থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- দবির শেখ (৪৫), হবি (৫৫), মো: রফিক (৪৫)। ডাকাত দলের বাকি সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা অব্যহত আছে।

পুলিশ সূত্র থেকে জানা যায়, গত ৫ ই মে কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের রতনের খামার এলাকা দিয়ে যাওয়া পথে বোয়ালিয়া গ্রামের শুভাষ ও হরে কৃষ্ণ নামে দুই ব্যাক্তি ডাকাতদের হামলার শিকার হয়েছিলেন।

ডাকাতচক্র ভুক্তভোগীদের বেদম মারধর করে তাদের কাছে থেকে নগদ অর্থ ও মোবইল ছিনিয়ে নিয়ে যায় এবং একজনকে গাছের সাথে বেধে আটকে রাখে আরো টাকার জন্য। সেদিনই পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতচক্র পালিয়ে যায়।

এ ঘটনায় আহতদের পক্ষ থেকে দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে। ঠিক তার কিছুদিনপর গত ১৭ জুন শুভাঢ্যা ইউনিয়নের মদিনাবাগ সাবান ফেক্টোরির মোড় এলাকায় এক ব্যবসায়ির বাসায় রাতের আধারে আবারো ডাকাতি হয়।এ ঘটনায়ও দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।

ঢাকা জেলা দক্ষিন ডিবির পুলিশ পরিদর্শক মো: নাজমুল হাসান জানান, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদারের নির্দেশে আমি ডাকাতি মামলাগুলোর তদন্ত শুরু করি। বিভিন্ন ভাবে তদন্ত করে জানতে পারি কেরানীগঞ্জের হাসনাবাদ,শুভাঢ্যা ইউনিয়নের রতনের খামার এলাকা, জিনজিরা,আব্দুল্লাহপুর,তাড়ানগর সহ বেশকিছু এলাকায় কিছুদিন ধরে ডাকাত চক্র সক্রিয় হয়ে উঠেছে। ডাকাতির পাশাপাশি সাধারন লোকজনকে জিম্মি করে বিকাশের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। তার পরিপেক্ষিতে অনুসন্ধান অব্যহত রাখি, ফলে দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রটির তিন সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।
তিনি আরো জানায়, করোনার কারনে অনেক মানুষ গ্রামে বাড়ীতে বেরাতে যাওয়ার ফলে ডাকাত চক্র সক্রিয় ডাকাতি কার্যক্রম চালাচ্ছে। কেরানীগঞ্জে বেশিরভাগ ডাকাতির সাথেই এরা জড়িত ছিলো। ডাকাতচক্রর সদস্যরা দিনের বেলায় নানান কাজে জড়িত হয় ,রাতের বেলায় অস্ত্র নিয়ে ডাকাতি করেন।

ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত সংঘবদ্ধ ডাকাতচক্র দীর্ঘ দিন ধরে আন্তজেলা ডাকাতির সাথে জড়িত । ৬ মাস ধরে জেল থেকে বের হয়ে রাতের বেলায় কামরাঙ্গিচর এলাকা থেকে কেরানীগঞ্জে এসে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে নগদ ও বিকাশের মাধ্যমে অর্থ, স্বর্ণ অলঙ্গার ও মোবাইল ফোন ছিনিয়ে নিচ্ছিল সেই ডাকাত চক্রে ৩জন গ্রেপ্তার হয়েছে।

কেরানীগঞ্জে বেশকয়টি ডাকাতির সাথে এ চক্রটি জড়িত বলে পুলিশের কাছে শিকার করেছেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডাকাতি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au