খেলাধুলা

বিচ্ছেদ হয়েই গেলো পিকে-শাকিরার

  • 2:22 pm - June 04, 2022

কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা এবং বার্সেলোনার স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ডর প্রায় এক যুগের সম্পর্ক ভেঙেই গেলো অবশেষে। শনিবার এক যৌথ বিবৃতিতে এই সম্পর্কচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন তারা। যৌথ বিবৃতিতে তারা লিখেছেন, ‘আমরা আলাদা হয়ে যাচ্ছি, দুঃখের সঙ্গে এটা নিশ্চিত করছি। আমাদের সন্তানদের মঙ্গলের জন্য, যারা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, আমরা (আমাদের) গোপনীয়তার প্রতি সম্মান জানাতে অনুরোধ করছি।’ জেরার্ড পিকের সঙ্গে শাকিরার পরিচয় ২০১০ বিশ্বকাপে।

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ওই বিশ্বকাপে ওয়াকা ওয়াকা গান গেয়ে বিখ্যাত হয়ে গিয়েছিলেন কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা। ওই একই বছর বিশ্বকাপ জেতে স্পেনও। এরপর দু’জনের মধ্যে সম্পর্ক গড়ায় পরিণয়ে। মূলত ২০১১ সাল থেকে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক। মিলান এবং শাশা নামে তাদের দু’টি সন্তান রয়েছে। তবে এখনও বিয়ে করেননি তারা। এমনকি বয়সও কোনো বাধা হয়ে দাঁড়ায়নি সম্পর্কে, শাকিরা অন্তত ১০ বছরের বড় পিকের চেয়ে।

কিন্তু কোনো কিছুই যেখানে বাধা হয়নি, সেই সম্পর্কটা কেন এত বছর পর ভেঙে গেলো? বার্সেলোনার এক সংবাদমাধ্যমের দাবি, পিকের সঙ্গে অন্য নারীর সম্পর্কের প্রমাণ পেয়েছেন শাকিরা। সেখান থেকেই ঝামেলার সূত্রপাত। সূত্রের খবর, বার্সেলোনায় একা থাকছেন পিকে। তার সতীর্থ রিকি পিগি এবং আরও বেশ কিছু বন্ধুর সঙ্গে একাধিক নারীকে রাত তিনটা পর্যন্ত দেখা গিয়েছিল পিকেকে। আবার গত মে মাসে দুই সন্তানকে নিয়ে ইবিজা ভ্রমণে গিয়েছিলেন শাকিরা, পিকে তাদের সঙ্গী হননি।

বিচ্ছেদ হয়েই গেলো পিকে-শাকিরার এল পেরিওডিকোর দুই সাংবাদিক লোরেঞ্জা ভাজকুয়েজ এবং লওরা ফা খুঁজে বের করেছেন, মাত্র ২০ বছর বয়সী এক স্বর্ণকেশী তরুণির প্রেমে মজেছেন পিকে। সেই তরুণি এখনও পড়ালেখা করছেন এবং বার্সেলোনায় একটি ইভেন্টের উপস্থাপনাও করছেন। তবে সেই স্বর্ণকেশী তরুণির পরিচয় প্রকাশ করেনি তারা। রিপোর্টে বলা হয়েছে, পিকেকে সেই তরুণির সঙ্গে বেশ কয়েকবার দেখা গেছে।

যার ছবিসহ প্রমাণ এখন শাকিরার হাতে। এত কিছুর পরও সম্পর্ক টিকে কী করে! শাকিরা আপাতত গানের নতুন অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত। একটি নাচের অনুষ্ঠানের বিচারকও তিনি। পিকে বার্সেলোনার হয়ে খেলছেন ২০০৮ সাল থেকে। তিনি রক্ষণভাগের ফুটবলার হলেও বার্সেলোনার হয়ে লা লিগায় ২৯টি গোল করেছেন। স্পেনের হয়েও ১০২টি ম্যাচ খেলছেন পিকে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au