জাতীয়

স্বর্ণ চোরাচালান ঠেকাতে উৎস কর প্রত্যাহার করছে সরকার

  • 2:19 pm - June 03, 2022
আবারও কমলো সোনার দাম

বৈধ উপায়ে স্বর্ণ আমদানিকে উৎসাহিত করতে ও চোরাচালান বন্ধ করার জন্য বর্তমানে বহাল থাকা ৫ শতাংশ উৎস কর প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। বাংলাদেশ কাস্টমসের বর্তমান ব্যাগেজ রুলস অনুযায়ী, বিদেশ থেকে আসা যাত্রীরা সর্বোচ্চ ২৩৪ গ্রাম বা ২০ ভরি পর্যন্ত স্বর্ণ আনতে পারেন। এই আমদানি করা স্বর্ণের জন্য সরকারকে ভরি (১১.৬৬ গ্রাম) প্রতি ২ হাজার টাকা কর দিতে হয়। অন্যদিকে যাত্রীরা ১০০ গ্রাম পর্যন্ত স্বর্ণের গহনা বিনা শুল্কে আনতে পারেন। তবে যাত্রীকে নিশ্চয়তা দিতে হবে যে, তার কাছে ১২টির বেশি গহনা নেই।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গুলজার আহমেদ সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, এই কর কমানোর সিদ্ধান্তে ব্যবসায়ী ও ভোক্তা উভয় পক্ষই লাভবান হবে। তিনি বলেন, ‘আমরা এনবিআরকে কর ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করার অনুরোধ করেছি। যদি কর্তৃপক্ষ সঠিক পদক্ষেপ নেয়, তবে ক্রেতারাও ভ্যাট দিতে আগ্রহী হবে।’

২০১৮ সালে প্রথমবারের মতো স্বর্ণ নীতি করে সরকার, স্বর্ণ আমদানি ও রপ্তানি উৎসাহিত করতে এবং এ ব্যবসায় স্বচ্ছতা নিশ্চিত করতে এই নীতি করা হয়েছিল। এই নীতি ২০১৮ সালের ২৯ অক্টোবর থেকে কার্যকর হয়। এই পদক্ষেপ কিছু বেসরকারি উদ্যোক্তাকে সরকারি নীতি ও নির্দেশনা মেনে স্বর্ণ আমদানিতে আগ্রহী করে। অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষের প্রত্যাশা, কর প্রত্যাহার জুয়েলারি ব্যবসাকে সম্প্রসারিত করবে এবং এই খাতে সরকারের রাজস্ব বাড়বে।

এই নীতি অনুযায়ী একটি স্টান্ডার্ড ওপারেটিং প্রোসিডিউর (এসওপি) প্রতিষ্ঠা করা হবে এবং গোল্ড ‍রিফাইনারি ইউনিট স্থাপন করা হবে। এর আগে বাণিজ্য মন্ত্রণালয় একটি গেজেট প্রকাশ করেছিল, যা ৩ জুন ২০২১ থেকে কার্যকর হয়েছে। তাতে প্রথমবারে মতো দেশে কাঁচা স্বর্ণ (raw gold) আমদানি ও বিশুদ্ধকরণের অনুমতি দেওয়া হয়েছিল। এতে স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীদের বিশুদ্ধ করা সেই স্বর্ণের গহনা, স্বর্ণের বার ও স্বর্ণের মুদ্রা দেশি ও আন্তর্জাতিক বাজারে বিক্রিরও অনুমোদন দেওয়া হয়েছিল।

বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, বছরে বাংলাদেশে ৪০ টনের বেশি স্বর্ণের চাহিদা আছে। যার অধিকাংশ চাহিদাই মেটে চোরাই পথে আসা ও পুনর্ব্যবহারযোগ্য করা স্বর্ণ থেকে। ২০২১ সালে দেশের স্বর্ণের বাজারের আকার ছিল ২৪৯.০২ বিলিয়ন ডলারের। আশা করা হচ্ছে চলতি বছর সেই বাজারের আকার হবে ২৬৯.১৯ বিলিয়ন ডলারের। বৈশ্বিক হিসাব বলছে, ২০৩০ সালের মধ্যে এই বাজারের আকার হবে ৫১৮.৯০ মিলিয়ন ডলার। ২০২২-২০৩০ এই সময়ে বার্ষিক বৃদ্ধির হার (সিএজিআর) হবে ৮.৫ শতাংশ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au