ঘটনা প্রবাহ

শরীয়তপুরে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ৩০

  • 2:38 pm - May 31, 2022

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানাযায়, বিনোদপুর ইউনিয়নের আধিপত্য বিস্তার নিয়ন্ত্রণ করতে, শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ও বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সাকিদারের সমর্থকদের মধ্যে ৩১ মে মঙ্গলবার সকাল ৭টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে।

তারা আরো জানান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং স্থানীয় এমপি’র সমর্থক সরোয়ার হোসেন খান, কোব্বাছ মাদবর, কুদ্দুস মোল্লা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের সমর্থক লিটন মুন্সী, সফি বেপারী ও আনোয়ার মোল্লার নেতৃত্বে সংঘর্ষের এ ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশের এসআই বিশ্বজিৎ, বিনোদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন খান, জলিল মাদবর, মকফর বেপারীসহ উভয় পক্ষের অন্তত ৩০জন আহত হয়েছে।

আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং গুরুতর আহত স্বপন মাদবরের অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক ডা.খোরশেদ আলম উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা প্রেরণ করেন। বিনোদপুর ইউনিয়নে সংঘর্ষের ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে, সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিনোদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহত সরোয়ার হোসেন খান, বলেন সকাল ৭টা বাজে আমাদের লোকজনের বাড়ি ঘরে হামলা ভাংচুর লুটপাট চালায় ইউনিয়ন চেয়ারম্যান হামিদ সাকিদারের লোকেরা। বিনোদপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ সাকিদারের সমর্থক লিটন মুন্সী মুঠোফোন জানান, আমাদের অনেকে আহত হয়েছে, তাদের সদর হাসপাতালে পাঠালে স্থানীয় এমপি’র লোকেরা তাদের মারধর করে বের করে দেয়, তাই আমাদের গ্রুপের আহতদের চিকিৎসার জন্য মাদারীপুর ও ঢাকা পাঠানো হয়েছে।

বিনোদপুর ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষের বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, বিনোদপুরে মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের ফোর্স পাঠাই, সেখানে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে,পুলিশ মোতায়েন রয়েছে, এখনো কোনো পক্ষের লিখিত অভিযোগ পাইনি, সংঘর্ষকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au