নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা বিএনপি ও সকল অংগ সংগঠন শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আজ সোমবার (৩০ মে) আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেন। এসময় উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির আহবায়ক বাবু শংকর মিত্র, সদস্য সচিব গোলাম মোস্তফা, যুগ্ন আহবায়ক সেলিম শেখ, সদস্য শফিকুল ইসলাম, তোতা মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক মুন্সী এনামুল হক শিমুল, সদস্য সচিব আরিফুল ইসলাম পাভেল,
যুগ্ন আহবায়ক বাবুল মীর, রিয়াদ রহমান অমি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফোরকান শরীফ টিটু, সদস্য সচিব মিলন খান, যুগ্ন আহবায়ক আনিচুর রহমান লিমন, সদস্য হায়দার মীর, রুবেল শেখ, কৃষকদলের আহবায়ক শফিকুল ইসলাম শফি, যুগ্ন আহবায়ক গোলাম রাব্বানী, আলমগীর হোসেন। এছাড়া উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মতিউর রহমান রনি, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহাদী হাসান, সিনিয়র যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম সোহেল, মহেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাৎ চৌধুরী, সাধারণ সম্পাদক কামরুল হোসেন, সিনিয়র যুগ্ন সম্পাদক হাবিব ফকির প্রমুখ।