মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে পুলিশের বাঁধা অতিক্রম করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী পালন করা হয়েছে। শাহাদৎ বার্ষিকী উপলক্ষে পৌর বিএনপির উদ্যোগে সোমবার সকাল সাড়ে ১০ টায় পৌর শহরের কালিবাড়ী বাজার থেকে এক শোক র্যালী বের করা হয়।
র্যালীটি পৌর শহরের নিমতলামোড় প্রদক্ষিণ করার সময় শোক র্যালীতে পুলিশ বাঁধাদেয়,এসময় বিএনপি’র নেতা-কর্মিদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়,পরে বাঁধা অতিক্রম করে নেতাকর্মীরা পৌর শহরের পার্ববতীপুর বাস স্ট্যান্ড দলিয় কার্যলয়ে প্রবেশ করে। ব্যালী শেষে দলিয় কার্যলয়ে আলোচনাসভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। সভায় পৌর বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সধারন সম্পাদক শাহাদৎ আলী সাহাজুল।
এতে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলম মন্ডল নুরুল্লাহ,সাবেক ছাত্র নেতা মুরতুজা অষ্টিন,২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জসিম উদ্দিন,পৌর যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম জুয়েল,সদস্য সচিব মানিক মন্ডল,পৌর যুবদলের যুগ্ন আহবায়ক সাবেক ছাত্র নেতা বেলাল হোসেন,পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান,সাবেক ছাত্রনেতা জামানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
এসময় পৌর বিএনপির সাধারন সম্পাদক শাহাদৎ আলী সাহাজুল বলেন,আমরা শান্তিপুর্ণভাবে শোক র্যলী নিয়ে যাচ্ছিলাম,কিন্তু কোনো কারন ছাড়াই হঠাৎ পুলিশ আমাদের র্যলীতে বাঁধা প্রদান করেন। পরে মাদরাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয় এবং দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করা হয়।