মাশরাফির বার্তা : এখন যৌবন যার, দেশকে বাঁচানোর তার শ্রেষ্ঠ সময়
ক্রীড়া ডেস্ক: করোনাভাইরাসের ভয়াবহতা মোকাবেলায় সবাইকে সচেতন করছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারসহ অন্যান্য তারকারা। শুধু তা-ই নয়, নিরাপত্তা নির্দেশনা পৌঁছে দেয়ার কাজটিও করছেন তারা। সেখানে বেশ সক্রিয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সোমবারও এ ডানহাতি পেসার সবাইকে বাড়িতে থাকার আহ্বান জানিয়েছেন। তার মতে, এখন যৌবন তাদের, তারাই পারে দেশকে বাঁচাতে।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাশরাফি লিখেছেন, ‘এখন যৌবন যার, বাসায় থাকার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, দেশকে বাঁচানোর তার শ্রেষ্ঠ সময়।’
এরআগে মাশরাফি নিজের ফেসবুকে করোনাভাইরাস থেকে সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানিয়ে ছিলেন। এদিকে জাতীয় দলের আরেক ক্রিকেটার মুশফিকুর রহিমওএক ভিডিওবার্তায় সকলকে অনুরোধ করেছেন সচেতন থাকতে এবং প্রবাসীদের অনুরোধ করেছেন কমপক্ষে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য। এছাড়া তামিম ইকবাল ও সাকিব হাসান বর্তমান পরিস্থিতিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকতে অনুরোধ জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে।