আন্তর্জাতিক

পাকিস্তানে বাড়ার পরেও পেট্রল-ডিজেলের দাম বাংলাদেশ-ভারতের চেয়ে কম!

  • 2:05 pm - May 27, 2022

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত মানতে গিয়ে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ৩০ রুপি বাড়িয়েছে পাকিস্তান। শুক্রবার (২৭) থেকে তেল কিনতে বাড়তি পয়সা গুনতে হচ্ছে পাকিস্তানিদের। এ নিয়ে জনমনে ক্ষোভ তৈরি হওয়া স্বাভাবিক! তবে একলাফে ৩০ রুপি বাড়ার পরেও পাকিস্তানে তেলের দাম বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য কিংবা সংযুক্ত আরব আমিরাতের চেয়ে কম- এমন প্রচারণা চালানো হচ্ছে।

পাকিস্তানি দৈনিক দ্য নিউজ ও টেলিভিশন নেটওয়ার্ক জিও টিভির খবরে দাবি করা হয়েছে, পাকিস্তানি মুদ্রার মান কমে যাওয়ার বিষয়টি বিবেচনা করলে বাংলাদেশ-ভারতের চেয়ে পাাকিস্তানে জ্বালানি তেলের দাম এখনো বেশ কম। শুক্রবার থেকে পাকিস্তানে প্রতি লিটার পেট্রল ১৭৯ দশমিক ৮৬ রুপি, ডিজেল ১৭৪ দশমিক ১৫ রুপি, কেরোসিন ১৫৫ দশমিক ৫৬ রুপি ও লাইট ডিজেল বিক্রি হচ্ছে ১৪৮ দশমিক ৩১ রুপিতে।

পাকিস্তানি গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বাংলাদেশে অকটেনের দাম এখন প্রতি লিটার ৮৯ টাকা এবং ডিজেল ৮০ টাকা। কিন্তু বাংলাদেশি টাকার বিপরীতে যেহেতু পাকিস্তানি রুপির মান ২ দশমিক ৩-এ নেমে গেছে, তাই বাংলাদেশে পাকিস্তানি মুদ্রায় প্রতি লিটার অকটেনের দাম পড়ছে ২০৪ দশমিক ৯৮ রুপি এবং ডিজেলের দাম লিটারপ্রতি ১৮৪ দশমিক ২৫ রুপি। এছাড়া বাংলাদেশে পেট্রলের দাম লিটারপ্রতি ৮৬ টাকা হওয়ায় পাকিস্তানি মুদ্রায় এর পরিমাণ দাঁড়াচ্ছে ১৯৭ দশমিক ৮ রুপি।

ভারতে বর্তমানে পেট্রলের দাম গড়ে প্রতি লিটার ৯৬ দশমিক ৭২ ভারতীয় রুপি, ডিজেলের দাম ৮৯ দশমিক ৫৪ রুপি। কিন্তু ভারতীয় রুপির বিপরীতে পাকিস্তানি রুপির মান এখন ২ দশমিক ৬১। সেটি হিসাব করলে ভারতে পাকিস্তানি মুদ্রায় প্রতি লিটার পেট্রল কিনতে হচ্ছে ২৫২ দশমিক ২১ রুপিতে এবং ডিজেল ২৩৩ দশমিক ৭০ রুপিতে।একইভাবে সংযুক্ত আরব আমিরাতে পেট্রল-ডিজেলের দাম পাকিস্তানের চেয়ে বেশি দেখাচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশটিতে পেট্রলের দাম প্রতি লিটার ৩ দশমিক ৪৮ দিরহাম ও ডিজেল ৪ দশমিক ০৮ দিরহাম।

আমিরাতি দিরহামের বিপরীতে বর্তমানে পাকিস্তানি রুপির মান ৫৫ দশমিক ১৫। সেই মতে, আমিরাতে পাকিস্তানি মুদ্রায় পেট্রলের দাম পড়ছে লিটারপ্রতি ১৯১ দশমিক ৯৩ রুপি এবং ডিজেল ২২৫ দশমিক ০২ রুপি। যুক্তরাজ্যে গ্যাসোলিনের দাম ১ দশমিক ৫৯ পাউন্ড ও ডিজেল ১ দশমিক ৮১ পাউন্ড। সম্প্রতি ব্রিটিশ পাউন্ড স্টার্লিংয়ের বিপরীতে পাকিস্তানি রুপির মান নেমে গেছে ২৫৫ দশমিক ০৭-এ। সেটি হিসাব করলে যুক্তরাজ্যে এখন প্রতি লিটার পেট্রল বিক্রি হচ্ছে ৪০৫ দশমিক ৬৬ রুপিতে এবং ডিজেল ৪৬২ দশমিক ০৪ রুপিতে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au