জাতীয়

পদ্মা সেতু উদ্বোধনের খবরে উচ্ছ্বসিত শরীয়তপুরবাসী”দ্রুত বাস্তবায়ন চায় ফোরলেন সড়ক

  • 2:01 pm - May 27, 2022

মহসিন রেজা, শরীয়তপুর প্রতিনিধি। পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধনের খবরে নানান ধরনের সুযোগ-সুবিধা, উন্নত জীবনমানের আশায় এবং ভালোবাসায় উচ্ছ্বসিত শরীয়তপুরসহ দক্ষিণাঞ্চলের মানুষ। আনন্দ মিছিল মিষ্টি বিতরনসহ নানাভাবে আনন্দ করছেন শরীয়তপুরবাসী। মানুষের মধ্যে শংকা রয়েছে পদ্মাসেতু থেকে শরীয়তপুর আসা-যাওয়ার ফোরলেন সংযোগ সড়কটির কাজ শুরু করে বিলম্ব করায়। আগামী ২৫ জুন যানবাহন চলাচলের জন্য পদ্মা বহুমূখী সেতু খুলে দেওয়ার ঘোষনা দেওয়া হয়েছে।

পদ্মা সেতু চালু হলে শরীয়তপুরের মানুষের জন্য স্বপ্ন পূরনের বিভিন্ন দিক খুলে যাবে, এ আশায় বুক বেঁধে বেঁচে আছে পদ্মা নদীর দক্ষিণ পাড়ের মানুষ। এমনকি দক্ষিন বঙ্গের মোংলা পোর্টসহ অন্যেন্য বানিজ্যিক পোর্টের সাথে সকল ধরনের যানবাহনের চলাচল দ্রুততার সাথে পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকা সহ উত্তরাঞ্চল ও সারা বাংলাদেশের সাথে মিশে যাবে দক্ষিণ বঙ্গ। বেড়ে যাবে কর্মসংস্থান। গড়ে উঠবে নতুন নতুন কল কারখানা শিল্প প্রতিষ্ঠান, অনেকগুনে বেড়ে যাবে এ অঞ্চলের মানুষের জীবনমান। পদ্মা পাড় হবে সারা বাংলাদেশের মানুষের বানিজ্যিক পয়েন্ট, এখানে পর্যটন এলাকা, শিল্প এলাকাসহ বিভিন্ন ধরনের বানিজ্যিক অবস্থান তৈরি হবে।

এ স্বপ্ন দেখছে নিম্ন আয়ের, মধ্যেম আয়ের, উচ্চ আয়ের, কৃষক, দিনমজুরসহ সকল শ্রেনী পেশার মানুষ। শরীয়তপুরের মানুষের এ আনন্দ উচ্ছ্বাসের সাথে তাদের মনে একটি আশংকার জন্ম নিয়েছে। এজন্য যে জাতীয় সংসদে একনেকে শরীয়তপুরের ফোরলেন সড়কের বিল পাশ হওয়ার পরেও শরীয়তপুর থেকে পদ্মা সেতুতে যেতে ফোরলেন সংযোগ সড়কটির কাজ এখনো শুরু করতে পারেনি। তাই এ আশংকার সৃষ্টি হয়েছে। শরীয়তপুরের মানুষের দাবি দ্রুত সময়ের মধ্যে ফোরলেন সড়কের কাজ শুরু করা হোক।

এবং দ্রুততার সাথে কাজ শেষ করার দাবিও করেন তারা, তানাহলে আমরা শরীয়তপুরবাসী পদ্মা সেতুর সুবিধা থেকে বঞ্চিত হবে বলেও জানান পদ্মা সেতু নিয়ে আশায় বুক বাঁধা কৃষক মোঃ হান্নান শেখসহ অনেকে। ২৫ জুন সকাল ১০টায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন ঘোষণা করবেন বলে জানান, বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের,

এছাড়া তিনি আরো জানান উদ্বোধনের পরপরই পদ্মা বহুমুখী সেতু দিয়ে যান চলাচল শুরু হবে। ২৪ মে মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন সেতু মন্ত্রী। পদ্মা বহুমুখী সেতুর শরীয়তপুর অংশে ফোরলেন সড়ক নির্মানে বিলম্ব কেনো? এমন প্রশ্নের জবাবে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদোয়ানুর রহমান জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের এলও শাখা, ফোরলেন সড়ক নির্মানের জন্য নির্ধারিত জমি অধিগ্রহন করে বুঝিয়ে দিতে বিলম্ব করায়, কাজ শুরু করা সম্ভব হচ্ছেনা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au