শিক্ষা

স্কুলে পোস্টার; মাদক ব্যবসায়ীকে বিদ্যালয়ের সভাপতি মানিনা মানবনা

  • 2:35 pm - May 25, 2022

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় একটি বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানিয়ে স্কুলে পোস্টারে ছেয়ে গেছে। এতে লিখা আছে মাদক ব্যবসায়ী আবুল কাশেম কে বিদ্যালয়ের সভাপতি হিসেবে মানিনা মানবনা। নিচে লিখা আছে প্রচারে ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃস্টি হয়েছে। এক পক্ষ বলছে সভাপতির মান ক্ষুণ্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে। অপরপক্ষ বলছে মাদক ব্যবসায়ী কে সভাপতির পদ থেকে অপসারণ করতে হবে।

ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর রামপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কাশেমকে কেন্দ্র করে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এলাকাবাসী জানান, উত্তর রামপুর উচ্চ বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কাশেম দীর্ঘদিন যাবৎ মাদকের সাথে জড়িত। সে নিজেও একজন মাদক ব্যবসায়ী। ২০১১ সালে মাদকসহ সাপাহারে গ্রেপ্তার হন তিনি। গ্রেপ্তারের পর অভিযোগ প্রমানিত হওয়ায় সাপাহার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য আইনে ভ্রাম্যমান আদালত বসিয়ে সাজা প্রদান করে জেলহাজতে প্রেরণ করেন।

পরবর্তীতে ২০১৭ সালে ঘোলা দিঘী হতে ইয়াবা ট্যাবলেট নিয়ে বগুড়া যাওয়ার পথে জেলা পুলিশ হাতে আটক হন আবুল কাশেম। পরে তার বিরুদ্ধে সেখানে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। বর্তমানে তার নামে ওই মামলাটি চলমান রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান কে জাতীর মেরুদণ্ড বলা হতে থাকে কিন্তু এরপরেও শিক্ষা প্রতিষ্ঠানের মত একটি প্রতিষ্ঠানে একজন মাদক ব্যবসায়ী কে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে। যাতে করে স্কুলটির শিক্ষার্থীদের উপর বিরূপ প্রভাব পড়তে পারে।

এঘটনায় ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওই স্কুল সহ স্কুল এলাকায় পোস্টার টাঙিয়ে এই অভিনব প্রতিবাদ জানায়। আমরা এই মাদককে ব্যবসায়ী কে বিদ্যালয়ের সভাপতির পদ থেকে অপসারণ দাবী জানাচ্ছি। তবে, অন্য একটি পক্ষ বলেন সভাপতির মান ক্ষুণ্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে। তাদের চিহ্নিত করে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইগত ব্যাবস্থা নেওয়া হবে।

জানাযায়, চলতি বছরের ২৩ এপ্রিল আকস্মিকভাবে ৮ জন অভিভাবক সদস্যদের ভোটে আবুল কাশেম সভাপতি পদে নির্বাচিত হন। এরপর থেকেই ওই এলাকায় নানা গুণঞ্জন সহ চাঞ্চল্য সৃস্টি হয়। উত্তর রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কুমুদ চন্দ্র বর্মন বলেন, কে বা কারা রাতের অন্ধকারে এই ধরনের পোস্টার লাগিয়েছিল। পরবর্তীতে সভাপতি সাহেবের নির্দেশ মোতাবেক ছাত্র-ছাত্রী দ্বারা পোস্টারগুলো অপসারণ করা হয়েছে।

এবিষয়ে সাংবাদিকদের সংবাদ প্রকাশ না করার জন্যেও অনুরোধ জানান প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কুমুদ চন্দ্র বর্মন। এ বিষয়ে উত্তর রামপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কাশেমের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি পোস্টার টাঙানো ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যারা পোস্টার লাগছিল তাদের কে চিহ্নিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিস্তু এখনো খুঁজে পাওয়া যায়নি।

তার বিরুদ্ধে মাদক মামলা এবং মাদক মামলায় সাজার ব্যাপারে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। সাংবাদিকদের সাথে সাক্ষাৎ করবেন বলেও মোবাইল ফোনে জানান তিনি। এবিষয়ে বুধবার বিকেলে পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. লিটন সরকারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

তিতুমীরস্থ পটুয়াখালী জেলা ছাত্র কল্যাণের আহবায়ক ইউসুফ ও সদস্য সচিব আল আমিন

নিজস্ব প্রতিবেদক  সরকারি তিতুমীর কলেজে পড়ুয়া পটুয়াখালী জেলার ছাত্র কল্যাণের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে সরকারি তিতুমীর কলেজে পড়ুয়া পটুয়াখালী জেলার…

যারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, তারা আনসার লীগের সদস্য: সারজিস

ঢাকা: সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর পোশাকধারী আনসার লীগের সদস্যরা হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায়…

বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর শাহ আলিমুজ্জামানের পদত্যাগের দাবিতে ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শাহ আলিমুজ্জামান (বেলাল) এর পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা- কর্মচারীদের বিক্ষোভ ও ধর্মঘট পালন করেছে। শুক্রবার…

শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী

ঢাকা: শিক্ষমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যারিশম্যাটিক নেতৃত্বে বর্তমান সরকার দেশের শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। আজ উত্তরা ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন উপলক্ষে…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au